লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

সাবেক এমপি এম নাসের রহমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হওয়ায় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

জেলা বিএনপির সাবেক সভাপতির সাথে সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় করেছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, অঙ্গ ও সগযোগী সংগঠনের নেতাকর্মীরা


মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মনোনীত হওয়ায় প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের বড় ছেলে মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন (তাজু) এর নেতৃত্বে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা আহবায়ক কমিটির সদস্য, সাবেক এমপি এম নাসের রহমানের মৌলভীবাজারের বাসভবনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক সাক্ষাতে মিলিত হন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ববিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতারা বিএনপির কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত ও সদ্যঘোষিত জেলা বিএনপির ৩২ সদস্যবিশিষ্ট নতুন আহবায়ক কমিটিতে মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমানকে সদস্য মনোনীত করে মৌলভীবাজার জেলায় সুন্দর একটি আহবায়ক কমিটি উপহার দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এম নাসের রহমানকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় এম নাসের রহমানের বাসভবনে উপস্থিত ছিলেন নবগঠিত মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূন,  জেলা বিএনপির সাবেক সহসভাপতি, আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুকসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন (তাজু), উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামিম আহমেদ, উপজেলা বিএনপির  কোষাধ্যক্ষ মামুন আহমেদ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান তুহিন, শ্রম বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, উপজেলা যুব দলের আহ্বায়ক মো: সাইফউদ্দিন সিদ্দিকী (সাবলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জালাল উদ্দিন, সাবেক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, যুবদলের এমদাদুল হক রাজিব, ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান তপু, পৌর ছাত্রদলের সদস্যচিব গোলাম সরোয়ার রিমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের জুম্মন আহমেদ, জহিরুল ইসলাম রকি, তোফায়েল আহমেদ, খালেদ আহমেদ, আশিদ্রোন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক  কামাল হোসেন, কালাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহিন আহমেদ, আশিদ্রোন ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মেহেদি, পৌর ছাত্রদলের ৩ নং ওয়ার্ডের সভাপতি আল-আমিন হোসেনসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল নেতাকর্মীরা

এর আগে গত ৪ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা নবগঠিত মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর রাজনৈতিক সচিব ও আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদের সাথে সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন (তাজু), শ্রীমঙ্গল শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সহ-সভাপতি শামিম আহমদ, প্রচার সম্পাদক তুহিন চৌধুরী, সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, শ্রমবিষয়ক সম্পাদক সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জালাল উদ্দিন, ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান তপু, পৌর ছাত্রদলের সদস্যচিব গোলাম সরোয়ার রিমন।

গত সোমবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্যাডে ৩২ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।


 

Tag
আরও খবর