দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গণহত্যার বিচার ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে মিছিল মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনতিবিলম্বে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার 


চবিতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, জুলাই গনহত্যা, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ডসহ সকল অপকর্মের দায়ে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা।

সোমবার (২১ অক্টোবর) সন্ধায় বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে চৌমুহনাসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

বিক্ষোভ মিছিলোত্তোর সমাবেশটি সঞ্চালনা করেন শিক্ষার্থী শামায়েল রহমান ও আশরাফ উদ্দীন শফি।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার শিক্ষার্থী শাহান চৌধুরী, তানজিয়া শিশির, জাবেদ রাহমান, জাকারিয়া হোসেন ইমন, মীর নিজাম, রুহুল আমীন, শাহ উসমান আলী জাকি, শেখ শাব্বির প্রমুখ। 

সভায় বক্তারা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন গত ১৬ বছর ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নানা ধরণের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। জুলাই-আগস্টে  সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

তাই নতুন ছাত্র-জনতার গণঅভুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশে সন্ত্রাসী ছাত্রলীগের রাজনীতি করার অধিকার নেই। অনতিবিলম্বে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীরা।

Tag
আরও খবর