দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মৌলভীবাজারের নতুন সিভিল সার্জন স্বাস্থ্য অধিদপ্তর এমআইএস শাখার স্বাস্থ্য তথ্য ইউনিটের সহকারী পরিচালক ডাঃ মোঃ মামুনুর রহমান

মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়ে ডা. মোঃ মামুনুর রহমান নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ আবু রায়হান দোলন স্বাক্ষরিত গত ৮ অক্টোবর এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রজ্ঞাপনে মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ (১১৪৫৯৮)-কে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলির আদেশ করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এমআইএস শাখার স্বাস্থ্য তথ্য ইউনিটের সহকারী পরিচালক ডাঃ মোঃ মামুনুর রহমান (৪৩৯৯৪)কে।

সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ মৌলভীবাজারে যোগদান করেন ২০২১ সালের ২৬ জানুয়ারি। এরপর থেকে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ে আওয়ামীলীগ সরকারে আমলে বিভিন্ন অনিয়ম সিন্ডেকেট চলে আসছে। 

সম্প্রতি মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ে কোটি টাকার নিয়োগ বাণিজ্য শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়।এরপর সিভিল সার্জন কার্যালয় থেকে অভিযুক্ত পাঁচজনকে কুলাউড়া, রাজনগর ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।

তারা হলেন, মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ে প্রধান সহকারী অসিত চক্রবত্রী, পরিসংখ্যানবিদ অহিজিৎ দাস, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রঞ্জনা দেবী, ষ্টোর কিপার অলক চন্দ্র পাল, অফিস সহায়ক (প্রেষণে) বিরজিৎ দাশ।

সর্বশেষ গত ৮ অক্টোবর মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে।

Tag
আরও খবর