দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাত করে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার, শিক্ষানীতি এবং শিক্ষা কারিকুলাম পরিবর্তনের লক্ষ্যে গতকাল দুপুরে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দল, প্রথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ডাঃ বিধান রঞ্জন পোদ্দারের সাথে বাংলাদেশ সচিবালয়ের অফিস কক্ষে সাক্ষাত করেন।

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদারের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সদস্য এবং গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক ফারুক হাসান, গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ তারেক রহমান ও  বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের সভাপতি ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পরিচালক আরিফুল ইসলাম জিয়া প্রমুখ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে মুঠোফোনে আলাপকালে উপদেষ্টার সাথে সাক্ষাত করে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের সভাপতি ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পরিচালক আরিফুল ইসলাম জিয়া বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার, শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তনের লক্ষ্যে আমরা বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দল প্রথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ডাঃ বিধান রঞ্জন পোদ্দারের সাথে বাংলাদেশ সচিবালয়ে তার সাথে সাক্ষাত করি। এসময় আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠন করার জন্য প্রস্তাব দিয়েছি। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়েগুলোতে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ ও তাদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের জন্য উপদেষ্টাকে পরামর্শ দিয়েছি। শিক্ষা উপদেষ্টাকে আমরা আরও অবগত করেছি বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট গত ২৪ বছর যাবত দেশের শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে যাচ্ছে। এ জন্য আমরা ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিনিধিকেও শিক্ষা কমিশনে অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছি। 

বাংলাদেশ ছাত্রকল্যাণ টাস্ট্রের পরিচালক আরিফুল ইসলাম জিয়া আরও বলেন, ফ্যাসিস্ট এবং স্বৈরাচার আওয়ামীলীগ সরকার গত ষোল বছরে শিক্ষা এবং বিচার ব্যবস্থাসহ দেশের সকল সংস্থার অবকাঠামোগুলো ধ্বংস করে দিয়েছে। গত ৫ ই আগস্ট ছাত্র সমাজের নেতৃত্বে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সেই স্বৈরাচার আওয়ামীলীগকে বিতাড়িত করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি। তাই এখন সময় এসেছে দেশকে ঢেলে সাজানোর। সরকার যেহেতু ৬টি সংস্কার কমিশন গঠন করেছেন, তাই কালবিলম্ব না করে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা অতিব জরুরি। 

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক ও প্রিন্সিপাল নূরে আলম তালুকদার বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর ৬টি কশিশন গঠন করেছে কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় আজ পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি। অথচ আমরা সবাই বলে থাকি শিক্ষা জাতির মেরুদন্ড, তাই যদি হয়ে থাকে তাহলে সবার আগে জাতিকে সুষ্ঠ সবলভাবে মাথা উঁচু করে দাড়াতে হলে শিক্ষা ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরি। তাই কাল বিলম্ব না করে সকল স্ট্যাক হোল্ডারদের সমন্বয়ে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরি।

ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক সংক্ষেপে গত ২৪ বছরের ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে বলেন, দেশের শিক্ষার মান উন্নয়নে ছাত্রকল্যাণ ট্রাস্ট, প্রতিষ্ঠাকালীন সময় থেকে ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন কল্যানমূলক কর্মসূচি গ্রহন ও বাস্তবায়ন করেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সারা দেশের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় দশ লক্ষ্যাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে। মতবিনিময়কালে ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক, ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দীন আহমেদের বিশেষ ভুমিকার কথা তুলে ধরেন।


Tag
আরও খবর