দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

মৌলভীবাজার ৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। 


সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডে মোহাম্মদ জিল্লুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ন‌ওশের আলী খোকন, সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, রাজনগর উপজেলার চেয়ারম্যান শাহাজাহান খান, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

উদ্বোধন শেষে মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, মৌলভীবাজার-রাজনগরের উন্নয়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনীত করেছেন। আমি সেই লক্ষ্যেই কাজ করবো। আমাদের সাথে গ্ৰামে গঞ্জে পাড়া মহল্লার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার জন্য কাজ করবো। ইতিমধ্যে কোথায় কি কাজ করা প্রয়োজন সেই পরিকল্পনা আমরা নিয়েছি। আমরা এই মৌলভীবাজার ৩ আসনের সকল মানুষের ঘরে ঘরে যাব, সবার কথা শুনবো।

Tag
আরও খবর