দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মৌলভীবাজারে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ

হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের শমসেরনগর রোড থেকে শুরু হয়ে শাহ মোস্তফা কলেজের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি জানানো হয়।

বিক্ষোভে মিছিলে অংশ নেন সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ওয়াহাবুর রহমান রুমেল, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ,জেলা তাতিদলের সাবেক সদস্য সচিব শফিউল আলম জগলু,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সাজিব, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, সদর উপজেলা বিএনপির সমাজ সেবা সম্পাদক মিজানুর রহমান খান,যুবনেতা রুমেল খান,সহ-যুব বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মিয়া, যুবদল নেতা আবু সুফিয়ান,জাবেদ আহমেদ প্রমুখ। 

এসময় নেতাকর্মীরা হরতালের সমর্থনে সরকারের পতনসহ নির্বাচনের তফসিল বাতিল চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে দ্বাদশ সংসদের ফরমায়েশি নির্বাচনী তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। একতরফা ও তামাশার এ নির্বাচন কেউ মানে না। গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট এই গনবিরোধী দল আওয়ামী লীগ  অবৈধভাবে সরকারে টিকে থাকাতে চায়। সে আশা দূরেবালি হবে।  তাই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো রাজপথে রয়েছে। দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।


Tag
আরও খবর