দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মৌলভীবাজারে ফেসবুক স্ট্যাটাস নিয়ে কথা কাটাকাটির জেরে যুবক-কে কুপিয়ে হত্যা

ফেসবুক স্ট্যাটাস নিয়ে কথা কাটাকাটির ঘটনায় যুবক-কে কুপিয়ে হত্যা : গ্রেফতার ১


মৌলভীবাজারে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে কথা কাটাকাটির জেরে রেজাউল করিম নাঈম (২১) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। এ ঘটনায় সোহান নামে একজনকে আটক করেছে পুলিশ।নিহত রেজাউল করিম নাঈম মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার ছেলে।

বুধবার (৮ নভেম্বর) মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনা ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের চেরাগ মিয়ার ছেলে। নাঈম এ বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে।

নিহতের মামা শাহরুখ মিয়া বলেন, মঙ্গলবার বিকালে নাঈমের ফেসবুকে একটি স্ট্যাটাস নিয়ে প্রতিবেশী রনি নামের এক তরুণের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর রনি ও তার বাবা নুরুল মিয়াসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাঈমের বাড়ি এসে বাবা-মায়ের সামনেই তাকে কুপিয়ে পালিয়ে যায়। এরপর নাঈমকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপালে নেওয়ার পথে নাঈমের মৃত্যু হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে জানান, ‘নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সোহান নামের একজনকে আটক করা হয়েছে। অভিযোগ আছে প্রতিবেশীদের দেশীয় অস্ত্রের আঘাতে নাঈমের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর