দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফিলিস্তিনে ইসরাইলি নির্যাতন বন্ধের দাবিতে মৌলভীবাজার উলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে জাতিসংঘ-কে এগিয়ে আসতে হবে : বরুণার পীর


নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি সন্ত্রাসি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার উলামা পরিষদ। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার শহরের টাউন ঈদগাহ মাঠেরর সামনে জেলার কওমী আলেমদের সংগঠন উলামা পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন উলামা পরিষদ মৌলভীবাজার এর সভাপতি, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।


সমাবেশ শেষে দুপুর পৌনে ১টার দিকে শাহ মোস্তফা সড়কের টাউন ঈদগাহ প্রাঙ্গণ থেকে দীর্ঘ এক কিলোমিটারজুড়ে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে ইসরাইল নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।

মিছিলটি শহর প্রদক্ষিণ করে এসআর প্লাজার সামনে গিয়ে ফের সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতে মিলিত হয়। এসময় সড়কে কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়।

মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে বরুণার পীর মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি মুসলমানদের ওপর চলমান নির্যাতন মানবতাবিরোধী। ইসরাইলি সন্ত্রাসিরা ফিলিস্তিনি বসতিতে চলাচলের সব পথ বন্ধ করে দিয়েছে। পানি ও বিদু্ৎ সংযোগ কেটে দিয়েছে, ফলে খাদ্য, রসদ ও জীবন রক্ষাকারী ওষুধ ফিলিস্তিনি বসতিতে ঢুকতে পারছে না। ইসরাইলি রকেট হামলায় নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এহেন অবস্থায় ৫৭টি মুসলিম রাষ্ট্রের সংগঠন ওআইসির দৃঢ় পদক্ষেপ দেখতে চাই আমরা। বিশ্বের কাছে আমাদের আবেদন, জবান খুলুন, জবান খুলুন। ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে ফিলিস্তিনি মুসলমানরা ইরাইলি সন্ত্রাসিদের মোকাবেলা করছে। মুসলমান কাউকে ভয় পায় না। তাই আমরা জালিমদের সাথে কোন আতাত করতে চাই না। আমরা মজলুমদের পাশে আছি। মজলুমদের কান্না বৃথা যাবে না।

সকাল ১১টায় শুরু হয় সমাবেশ। সমাবেশে অংশ নেন জেলার সাতটি উপজেলা থেকে বিপুল সংখ্যক কওমি মাদাসা শিক্ষার্থী-শিক্ষকসহ কয়েক হাজার সাধারণ মুসল্লীরা।


জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, বরুণা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হিফজুর রহমান ফুয়াদ ও মাওলানা এনামুুল হক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মূফতি সামছুজ্জোহা, রায়পুর মাদ্রাসার মুহতামিম ও উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, উলামা পরিষদের সহসভাপতি মাওলানা আহমেদ বিলাল শেখবাড়ি জামেয়াল ভাইস প্রিন্সিপাল মাওলানা আফজাল হামিদী, মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ, বছিরমহল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম তালুকদার, উলামা পরিষদের সহসভাপতি মাওলানা আব্দুল মুগ্নী, মাওলানা আব্দুল হাই উত্তরসুরী, রাজনগর ঘরগাও মাদ্রাসার মুহতামিম কারী সামসুল ইসলাম, কালিয়ারগাও মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ ও দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুজাহিদ আহমদ ও বরুণা মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুর রহমান প্রমুখ।

বরুণার পীর মুফতি রশিদুর রহমান ফারুক আরও বলেন, আজকে বিশ্ব দুভাগে বিভক্ত, একটি জালেম শক্তি আরেকটি মাজলুম শক্তি। বিশ্ববাসী আজ দেখবে কারা জালেমের পক্ষে আর কারা মজলুমের পক্ষে। দখলদার জুলুমবাজরা অচিরেই পরাজিত হবে। মুসলমানদের জয় সুনিশ্চিত।


সমাবেশে বক্তারা বলেন, বিপদের সময় এই ইসরায়েলকে ফিলিস্তিন আশ্রয় দিয়েছিল। অথচ ১৯৪৮ সালে ইসরাইলি বাহিনী অবৈধ দখলদারিত্ব কায়েম করে, তারা লাখ লাখ ফিলিস্তিনি মা-বোন, শিশু-কিশোরদের পাখির মতো গুলি করে হত্যা করে। বক্তারা আরও বলেন, আজকের যে জাতিসংঘ এরা জাতিসংঘ না। এরা বিজাতিসংঘ। তারা মূলত পশ্চিমাদের মদদপুষ্ট সাম্রাজ্যবাদী রাষ্ট্র কায়েম করতে চায়। মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ সময়ের দাবি। 


আরও খবর