দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মৌলভীবাজারে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময়

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা মতবিনিময় ২০২৩ শুক্রবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিকেএ মৌলভীবাজার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মোঃ মিজানুর রহমান সরকার।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ওজেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো: আবদুল আলীম, কেন্দ্রীয় সহশিক্ষা সম্পাদক মোঃ মোশারফ হোসেন, কেন্দ্রীয় অনলাইন এনালিস্ট মুহা. ফজলে রাব্বি।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সুজন, মৌলভীবাজার জেলা কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হারুনুর রাশিদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোস্তফা বকশ, জেলা কমিটির নির্বাহী  সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আলী আহমদ, জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিকাশ দাস, শ্রীমঙ্গল উপজেলা সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, রাজনগর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ন সাধারণ সম্পাদক রিংকু চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক দিলাল মিয়া, অর্থ সম্পাদক সানা কান্ত শীল প্রমুখ

অনুষ্ঠানে মহাসচিব মিজানুর রহমান সরকারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ফুলে দিয়ে বরণ করে নেন মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সংগঠনটি সারা দেশের কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের কল্যাণে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলাসহ দেশের প্রতিটি জেলা উপজেলায় এ সংগঠনের শাখা রয়েছে।

Tag
আরও খবর