নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে মৌলভীবাজারে যুব মজলিসর বিক্ষোভ মিছিল

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ সকল উলামায়ে কেরামের নিঃশর্ত মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখা।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্র ঘোষিত দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার এ কর্মসূচি পালিত হয়।

মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার জামে মসজিদের সামনে থেকে (৯ জুন) বাদ জুমআ এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  হয়। 

বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি মাওলানা শামসুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠন বিভাগ সম্পাদক মাওলানা শাহ মিসবাহ। 

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রহমত আলী, জেলা খেলাফত নেতা মাওলানা শামসুল ইসলাম ওলিপুরী, যুব মজলিসের জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম তালহা, যুব মজলিস মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মাওলানা  আব্দুল ওয়াজিদ। 

সমাবেশে উপস্থিত ছিলেন যুব মজলিসের সদর উপজেলা সংগঠন  সম্পাদক মাওলানা নুরুল হুদা, খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার পৌর শাখার সভাপতি আব্দুস সামাদ সুমন, পৌর শাখার সংগঠন সম্পাদক, মাওলানা উসমান আলী জাকি, পৌর শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওঃ সাইদুল ইসলাম, সহবায়তুলমাল সম্পাদক শাহ মাসকুর আহমদ, খেলাফত যুব মজলিসের শ্রীমঙ্গল উপজেলা দায়িত্বশীল মোঃ আব্দুস সামাদ, যুব মজলিসের কমলগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা লুৎফর রহমান, সংগঠন সম্পাদক মাওলানা জাবির আল মাহমুদ, ছাত্রনেতা মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারের কাছে এই বার্তা পৌঁছাতে দিতে চাই তৌহিদী জনতার ভাষা বুঝার চেষ্টা করুন, দেশের কোটি যুবকের প্রিয় নেতা আল্লামা মামুনুল হকে আগামী ঈদের আগেই মুক্তি দিন, অন্যথায় দেশে সর্বস্তরের শান্তিপ্রিয় তৌহিদী জনতা দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। পরে জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং কারাবন্দি উলামায়ে কেরাম এর মুক্তি কামনা করে মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag
আরও খবর