নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ ও দোয়া

মৌলভীবাজারে টানা কয়েকদিন ধরে তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দীর্ঘদিন ধরে দেখা নেই বৃষ্টির। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে এ জেলার লোকজন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। আর তাই প্রশান্তির বৃষ্টির জন্য মৌলভীবাজারে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে মৌলভীবাজার শহরের শান্তিবাগ মনু নদীর তীরে নবনির্মিত পার্কে  ইস্তিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা।

আয়োজকরা জানান, দেশব্যাপী চলমান দীর্ঘ অনাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, সংকটাপন্ন প্রাণীকূল। এ অবস্থায় আল্লাহর রহমত ও বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়। দুই রাকাত নামাজে ইমামতি করেন মাওলানা মোজ্জামেল হক মাহেরী।

মোনাজাত পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান। নামাজে ২ শতাধিক মুসল্লি অংশ নেন। দোয়ায় বৃষ্টির জন্য মহান আল্লাহর করুণা চেয়ে মুসল্লিরা আহাজারি করেন। 

নামাজে অংশ নেওয়া মাওলানা হোসাইন বলেন, এই তীব্র গরমে আল্লাহ তায়ালার করুণা ছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই। নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লার কাছে করুণা হিসেবে বৃষ্টি চাওয়া হয়েছে। বৃষ্টি নাহলে মানুষ ও প্রাণিকূল চরম সঙ্কটে পড়বে। 

Tag
আরও খবর