নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লোহাগাড়ায় উচ্ছেদ পরবর্তী ফুটপাত পরিদর্শন করেন ওসি আরিফুর রহমান।


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

চট্টগ্রামের লোহাগাড়ায় সম্প্রতি পরিচালিত ফুটপাত উচ্ছেদ অভিযানের পর শনিবার ১৮ অক্টোবর সকালে  সরেজমিনে পরিদর্শনে যান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুর রহমান। তিনি উপজেলার ব্যস্ততম ব্যবসা কেন্দ্র বটতলী মোটর স্টেশনে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দোকানদার ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং পথচারীদের জন্য নির্ধারিত স্থান দখল না করার কঠোর নির্দেশ প্রদান করেন। তিনি বলেন " ফুটপাত জনগণের চলাচলের জন্য, ব্যবসা- বানিজ্যের জন্য নয়। তাই কেউ যেন পুনরায় ফুটপাত দখল না করে  সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। এসময় টি আই হাসানুজ্জামান,  লোহাগাড়া থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  ওসি আরিফুর রহমান স্থানীয়দের উদ্দেশ্যে আরো বলেন," আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে। ফুটপাত দখলমুক্ত থাকলে  যানজট কমবে ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। অভিযান পরবর্তী এই পরিদর্শনে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছে।  তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছিল। উচ্ছেদ  ও নিয়মিত পরিদর্শনের ফলে এখন ফুটপাতগুলো অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। লোহাগাড়ার মানুষের প্রত্যাশা, প্রশাসনের এই উদ্যেগ নিয়মিত ভাবে চলতে থাকলে লোহাগাড়ার  ফুটপাত দখলমুক্ত থাকবে এবং লোহাগাড়া বটতলীর সৌন্দর্য ও শৃঙ্খলা আরো বৃদ্ধি পাবে।

আরও খবর