|
Date: 2025-10-18 19:16:32 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়ায় সম্প্রতি পরিচালিত ফুটপাত উচ্ছেদ অভিযানের পর শনিবার ১৮ অক্টোবর সকালে সরেজমিনে পরিদর্শনে যান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুর রহমান। তিনি উপজেলার ব্যস্ততম ব্যবসা কেন্দ্র বটতলী মোটর স্টেশনে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দোকানদার ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং পথচারীদের জন্য নির্ধারিত স্থান দখল না করার কঠোর নির্দেশ প্রদান করেন। তিনি বলেন " ফুটপাত জনগণের চলাচলের জন্য, ব্যবসা- বানিজ্যের জন্য নয়। তাই কেউ যেন পুনরায় ফুটপাত দখল না করে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। এসময় টি আই হাসানুজ্জামান, লোহাগাড়া থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওসি আরিফুর রহমান স্থানীয়দের উদ্দেশ্যে আরো বলেন," আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে। ফুটপাত দখলমুক্ত থাকলে যানজট কমবে ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। অভিযান পরবর্তী এই পরিদর্শনে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছে। তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছিল। উচ্ছেদ ও নিয়মিত পরিদর্শনের ফলে এখন ফুটপাতগুলো অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। লোহাগাড়ার মানুষের প্রত্যাশা, প্রশাসনের এই উদ্যেগ নিয়মিত ভাবে চলতে থাকলে লোহাগাড়ার ফুটপাত দখলমুক্ত থাকবে এবং লোহাগাড়া বটতলীর সৌন্দর্য ও শৃঙ্খলা আরো বৃদ্ধি পাবে।
© Deshchitro 2024