লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান

‘

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 


বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ, অশালীন মন্তব্য ও পরস্পরের প্রতি অসম্মানজনক আচরণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক দলিলুর রহমান। একই সঙ্গে তিনি আক্ষেপ করে বলেছেন, ‘লেখা আজকাল কেউ পড়ে না, লেখক দিন দিন হারিয়ে যাচ্ছে। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক লেখায় তিনি সমাজের বর্তমান চিত্র, মানুষের পারস্পরিক সম্মানবোধ, সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক ব্যবহার এবং ভালো কাজের আড়ালে থাকা স্বার্থের বিষয়গুলো তুলে ধরেন। দলিলুর রহমান বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও বহির্বিশ্বের সংস্কৃতির মধ্যে আকাশ-জমিন পার্থক্য রয়েছে। বহির্বিশ্বে অনেক কিছু না থাকলেও সেখানে সভ্যতা ও পরস্পরের প্রতি সম্মানবোধ রয়েছে। এমনকি শত্রুর সঙ্গেও সামনাসামনি হলে সম্মানজনক আচরণ করার যে সংস্কৃতি রয়েছে, তা বাংলাদেশে অনেক ক্ষেত্রেই বিরল।


তিনি আরও বলেন, কাউকে গালি দেওয়া খুব সহজ। এর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। কিন্তু সেই গালি সহ্য করার জন্য ধৈর্য, শিক্ষা ও মানসিক শক্তির প্রয়োজন। একটি মুখ থাকলেই নোংরা কথা বলা যায়, কিন্তু যার মুখের পাশাপাশি বিবেকও রয়েছে, সে কোনো পরিস্থিতিতেই নোংরা ভাষা ব্যবহার করতে পারে না। ‘ভালো হওয়া আর ভালো সাজা এক নয়" উল্লেখ করে সাংবাদিক দলিলুর রহমান বলেন, ভালো সাজার চেষ্টা করা মানুষের যেকোনো সময় মুখোশ খুলে যাওয়ার ভয় থাকে। আর যখন সেই মুখোশ খুলে যায়, তখন তাকে দ্বিগুণ অসম্মানের মুখোমুখি হতে হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকে অশালীন মন্তব্য ও গালিগালাজের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, ফেসবুক বর্তমানে অনেকাংশেই নোংরা মন্তব্য ও গালিগালাজের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এসব মন্তব্য যারা করেন, তাদের আত্মীয়স্বজন বা পরিচিতজনেরা এসব দেখেন না কি এমন প্রশ্নও তোলেন তিনি। বিবেকবান মানুষ শুধু এই বিষয়টি বিবেচনা করেই অন্যকে নোংরা ভাষায় আক্রমণ করা থেকে বিরত থাকেন বলেও মন্তব্য করেন তিনি।

সমাজ কোন দিকে এগিয়ে যাচ্ছে? এমন প্রশ্ন তুলে দলিলুর রহমান বলেন, সামান্য ক্ষমতা বা প্রভাব পেলেই কেউ কেউ কখন, কীভাবে এবং কার ওপর সেই ক্ষমতার অপব্যবহার করবে, তার জন্য ওঁত পেতে থাকে।

সমাজে ভালো কাজের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বর্তমানে অলিগলিতে নানা ধরনের ভালো কাজ হচ্ছে। তবে এসব ভালো কাজের পেছনেও অনেক সময় কোনো না কোনো উদ্দেশ্য বা স্বার্থ নিহিত থাকে। তার মতে, শতভাগ নির্ভেজাল ও নিঃস্বার্থ ভালো কাজ এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

তার এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার, মানুষের নৈতিকতা, পারস্পরিক সম্মানবোধ এবং সমাজের মূল্যবোধের অবক্ষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে। আমরা কি সত্যিই সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি, নাকি প্রযুক্তির উন্নতির আড়ালে হারিয়ে ফেলছি মানবিকতা, বিবেক ও পারস্পরিক সম্মান?

Tag
আরও খবর