দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ চার ডাকাত আটক

কক্সবাজারের কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র, গুলিসহ চার ডাকাতকে আটক করেছে। এসময় ০২টি বিদেশি পিস্তল, ০১টি দেশীয় রাইফেল,  ০১ দেশীয় একনলা বন্দুক, ০৬ টি কার্তুজ, ০৮ টি তাজা গোলা, ০২ টি এম্পটি কার্টিজ, ০২ টি বড় চাপাতি,  ০৮ টি দা, বটি, চাকু ও ছুরি উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন, উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মৃত আব্দুল মোতালেবের পুত্র মো. ফিরোজ খান ওরফে মঞ্জু ডাকাত (৪৫),  কৈয়ারবিল ইউনিয়নের মৃত গোলাম মাবুদের পুত্র মো. সুজা উদ্দিন (৩৮), আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকার মো. শিকদার মিয়ার পুত্র মো. সাহেদ (৩৬) এবং একই এলাকার মৃত মোজাফফর হোসেনের পুত্র মো. নেসার (৩৮)। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কুতুবদিয়ায় লে. কমান্ডার ইমাম মাহাদীর নেতৃত্বে ১৯ সদস্যের একটি নৌবাহিনীর টহল দল উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর, কৈয়ারবিল ইউনিয়ন, উত্তর ধূরুং ইউনিয়ন ও লেমশীখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহাবুদ্দিন ডাকাত বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নেছার ডাকাতকে ধরা হলে তার তথ্যের ভিত্তিতে সাহেদ ডাকাতকে ধরা হয়।  ডাকাত সদস্য ইসমাইল ওরফে সোনাই মিয়ার বাড়িতে তল্লাশি করে ডাকাতদের ব্যবহৃত দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৬ রাউন্ড গোলাবারুদ এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে, ডাকাত নেছার ও সাহেদের তথ্যের ভিত্তিতে রাতব্যাপী অভিযানে গুরা কালু ডাকাত দলের সদস্য মো. ফিরোজ খান ওরফে মঞ্জু ডাকাত  ও সুজা উদ্দিন ডাকাতকে আটক করা হয়। মঞ্জু ডাকাতের বাড়িতে তল্লাশি করে একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ সময় শাহাবুদ্দিন বাহিনীর প্রধান শাহাবুদ্দিন, রবি বাহিনীর প্রধান রবি উল্লাহ, কালু বাহিনীর প্রধান গুরা কালু, ডাকাত সদস্য এ.আর খান, আবুল কাশেম, ইসমাইল ওরফে সোনা মিয়া ডাকাত একটি ট্রলার যোগে ডাকাতি কাজে ব্যবহৃত অন্যান্য অস্ত্রসহ পালিয়ে যায়। এদিকে, আটককৃত চার ডাকাতের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায়  হস্তান্তর করা হয়।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে