নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

শেরপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

শেরপুরে বিআরটিএ অফিসে গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ম্য বন্ধে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) জামালপুর। ৭ মে বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদক জামালপুরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। জানা যায়, শেরপুর বিআরটিএ অফিসে দীর্ঘদিন থেকে দালালদের দৌরাত্ম্য এবং বিআরটিএ অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে ড্রাইভিং লাইসেন্সসহ সেবা প্রার্থীদেরকে হয়রানি এবং টাকা না দিলে পরীক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার অভিযোগ চলে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে বিআরটিএ অফিসে বুধবার দুপুরে দুদক অভিযান চালায়। এসময় ভুক্তভোগী আবু খায়ের দুদককে জানায়, তিনি গত সাত মাস আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য সাড়ে চার হাজার টাকা দেন। পরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আরও টাকা দাবি করে তাকে ফেল দেখানো হয়। বিষয়টি দুদক তাৎক্ষণিক যাচাই করলে প্রাথমিকভাবে প্রমাণ পায়। এ বিষয়ে দুদক জামালপুরের সহকারী পরিচালক কামরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরেই একটি চক্রের বিরুদ্ধে শেরপুর বিআরটিএ অফিসে সেবা প্রার্থীদের হয়রানি করাসহ ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে আমরা অভিযানে এসেছি। বিভিন্ন নথিপত্র দেখে, সরেজমিন পরিদর্শন করে দালালদের দৌরাত্ম্য এবং অফিস স্টাফদের যোগসাজশের প্রাথমিক প্রমাণ মিলেছে। অভিযানের খবর পেয়ে দালালরা আগেই পালিয়ে যায়। আমরা কাউকে আটক করতে পারিনি। বিষয়টি নিয়ে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবো। কর্তৃপক্ষ প্রতিবেদন পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নিবেন।

Tag
আরও খবর