নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস পালিত

লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস পালিত


ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নড়াইলের লোহাগড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে যথাযোগ্য মযার্দায়। এ উপলক্ষে ভোরে থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের কর্মসুচি শুরু হয়। এর পরে সূর্য্যদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এর আগে রাত ১২ টা ০১ মিনিটে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ,পৌর সভা, মহিলা আওয়ামী লীগ,লোহাগড়া প্রেসক্লাব, লোহাগড়া রিপোর্টার্স ক্লাব,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লোহাগড়া উপজেলা শাখা, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা চত্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন।

দিবসের কর্মসুচির মধ্যে ছিল লোহাগড়া লক্ষীপাশা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মোল্যার মাঠ) আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজ, ডিসপ্লে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

আজ শনিবার দুপুরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মঞ্চে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম এ হান্নান রুনু। 

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরিন জাহান, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামচুল আলম কচি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায়, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ আশরাফুল আলম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সন্তান ও জেলা যুবলীগ সদস্য শেখ ছদরউদ্দিন শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদদের আত্নার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও খবর


লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে