নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লোহাগড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি





নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়নের চর সুচাইল গ্রামে একজন জার্মান প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।


ক্ষতিগ্রস্তদের অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , উপজেলার ইতনা ইউনিয়নের চর সুচাইল গ্রামে গত মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে অজ্ঞাত একদল ডাকাত ওই গ্রামের জার্মান প্রবাসী মো. রাজীব হোসেনের একতলা বাড়িতে হানা দেয়। ডাকাত দল বাড়ির সিড়ি ঘরের টিন কৌশলে খুলে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে ওই প্রবাসীর বৃদ্ধ পিতা মো. তারেক হোসেনকে (৮০) চেতনানাশক স্প্রে প্রয়োগ করে অজ্ঞান করে এবং প্রবাসীর মাতা হাওয়া বেগমকে (৬৭) অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে দেড় ভরি ওজনের একটা স্বর্ণের চেইন, দুই হাতে  থাকা এক ভরি ওজনের স্বর্নের বালা, কানে থাকা ৫ আনা ওজনের স্বর্ণের দুল, নাকে থাকা একটি নাক ফুল ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।  এসময় প্রবাসীর মাতা হাওয়া বেগমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।


স্থানীয় লোকজন অচেতন অবস্থায় মো. তারেক হোসেনকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার জ্ঞান না ফেরায় বুধবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 


ভুক্তভোগীদের দাবি ডাকতরা নগদ অর্থ ও স্বর্ণালংকার মিলে তাদের প্রায় চার লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।


ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্তদের মৌখিক অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, এঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পায়নি। তবে মৌখিক অভিযোগে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।



Tag
আরও খবর