নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ক্ষেতলালে প্রথমবারের মতো চীনা বাদাম চাষে ঝুঁকছে কৃষকরা


চীনা বাদাম যেমন আকর্ষণীয়, তেমনি পাতাও বেশ সুদর্শন। পাতার গড়ন অনেকটা আলুপাতার মতোই। এ বাদাম মাটির নিচে জন্মে। চীনা বাদামের অ্যান্টি-অক্সিজেন শরীরে কঠিন রোগকে বাসা বাধতে বাঁধা প্রদান করে। চীনা বাদাম দেশের বিভিন্ন এলাকায় চাষাবাদ হয়। তবে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কৃষকরা দুই একরের অধিক জমিতে প্রথম বার চাষ করছে চীনা বাদামের।


ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের দেউলিয়া গ্রামের কৃষক আব্দুর  রশিদ (৫০) গত বছর জানুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষামূলক মাত্র ছয় শতাংশ জমিতে চীনা বাদামের বীজ রোপণ করে ভাল ফলন পান। বাদাম চাষে তার সফলতা দেখে একই গ্রামের বেশ কয়েকজন কৃষক  চলতি বছরে বাদাম চাষ শুরু করেছেন। দেউলিয়া গ্রামের  হয়দার আলী, হারেজ উদ্দিন, মাহমুদুল, হাফিজুল, আবু তাহের, বাহার উদ্দিন, আব্দুস সোবহান, জাহিদুল, বাবলু ও আবু কাশেম সহ গ্রামের ২৫-৩০ জন কৃষক চলতি বছরে প্রায় ৬-৭ বিঘা জমিতে চীনা বাদাম চাষ করছেন৷


চীনা বাদাম চাষী আব্দুর রশিদ বলেন, নতুন ফসল চাষ করা আমার শখ। এ বছর আমি পঁচাত্তর কেজি চীনা বাদামের বীজ আমার এক আত্মীয়'র বাড়ী থেকে এনে গ্রামের পঁচিশ থেকে ত্রিশ জন কৃষককে দিয়েছি। তারা সকলেই এবছর চীনা বাদাম চাষ শুরু করেছে। আমি ১৬ শতাংশ জমিতে চীনা বাদাম চাষ করেছি। বাদাম চাষে খরচ খুবই সীমিত। এ বছর তেমন কোন রোগ বালাইও হয়নি। ভালো ফলনের সম্ভাবনা সহ বাজারে বাদামের দামও ভালো রয়েছে। আশা করা যায় আমরা লাভবান হবো। আগামীতে যদি সরকারিভাবে সহযোগিতা বা প্রণোদনা পাই তাহলে বড় পরিসরে এলাকার কৃষকরা চীনা বাদাম চাষে উদ্বুদ্ধ হবে।


ওই গ্রামের আরেক কৃষক হায়দার আলী (৩৮) জানান, আব্দুর রশিদকে বাদাম চাষে সফলতায় আমরা অবাক হয়েছিলাম। পরে তার কাছ থেকে চীনা বাদামের বীজ সংগ্রহ করে চাষাবাদ করছি। বাদামের গাছ খুব সুন্দর হয়েছে। ভালো ফলন ও দাম পাওয়া যাবে বলে আশা করা যায়।


দেউলিয়া গ্রামের কৃষক আব্দুল গফুর জানান, বাজারে চীনা বাদামের অনেক চাহিদা আছে। অল্প খরচে বাদাম চাষে লাভ বেশি। জমি দেখে অনেক কৃষক আগামীতে বীজ নিয়ে চাষাবাদের আগ্রহ প্রকাশ করছে।


এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান জানান, সাধারণত বেলে মাটিতে বাদাম চাষ ভাল হয়। তবে নদী এলাকা বা যেসব এলাকার মাটিতে বালির পরিমান বেশি সেসব এলাকাগুলোতে চাষ করা যায়। ক্ষেতলালে এরআগে কেউ বাদাম চাষ করেছে বলে আমার জানা নেই। তবে কৃষক আব্দুর রশিদের মতো অন্যান্য যারা বাদাম চাষে আগ্রহী তাঁদের কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। সেই সাথে তাঁদের এব্যাপারে উৎসাহিত করতে প্রণোদনার ব্যবস্থাও করা হবে।

আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৯ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে