নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ক্ষেতলালে খাদ্য পরিদর্শককে দুই দিন আটকে রেখে দেনদরবার

প্রেমের টানে তরুণীর বাড়িতে দেখা করতে এসে ক্ষেতলালে আটক সান্তাহারের খাদ্য পরিদর্শক ইউসুফ আলী (৫০)। ওই তরুণীর বাড়িতে দুই দিন আটকে রেখে দেনদরবারের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি নওগাঁর সান্তাহার উপজেলা খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। ইউসুফ আলী সিরাজগঞ্জের শাহজাদপুর  উপজেলার ঘোরশাল গ্রামের গোলাম রব্বানী আকন্দের ছেলে। ২২ এপ্রিল (মঙ্গলবার) উপজেলার মামুদপুর ইউনিয়নের সমন্তাহার গ্রামে এঘটনা ঘটে। জানাগেছে, নওগাঁ জেলার সান্তাহার উপজেলা খাদ্য পরিদর্শক ইউসুফ আলী। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সমন্তাহার গ্রামের এক তরুণীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। দীর্ঘ চার বছর যাবৎ তাদের প্রণয় লীলা চলে। তারা বাড়ী ও অফিসে যাতায়াতসহ হোটেল বাসে যেতেন নিয়মিত। প্রবল প্রেমের টানে ইউসুফ আলী গত মঙ্গলবার দুপুর ২টায় তার এক কিশোরী সঙ্গীনিকে নিয়ে ওই তরুণীর বাড়ীতে আসে। এরপর ওই তরুনী প্রতিবেশীদের সহযোগিতায় তার বাড়িতে আটকে দেন ওই কর্মকর্তাকে এবং মোটা অংকের দেনমোহরে বিয়ে করতে চাপ দেয়। ঘটনাটি গ্রাম ও এলাকায় ছড়িয়ে পড়লে তাদের দেখতে শতশত মানুষ ভীড় জমান ওই তরুণীর বাড়িতে। স্থানীয় জনপ্রতিনিধি'রা ঘটনাটি বিয়ের মাধ্যমে সমাধানে দফায় দফায় বৈঠকে বসেন। ইউসুফ বিয়ে করতে রাজি না হওয়ায় মোড়ল'রা সমাধানে ব্যর্থ হলে উৎসুক জনতা ক্ষিপ্ত হয়। তাদের থামাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে রাত ১১টার দিকে তাদের উদ্ধার করতে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। উৎসুক জনতার তোপের মুখে পুলিশ ফিরে যায়। পরের দিন বুধবার বিষয়টি নিয়ে স্থানীয়রা আবার দেনদরবারে বসে। এক পর্যায় ১১ লাখ টাকা তরুণীর পরিবারকে দিয়ে রফাদফা করার চেষ্টা করে। কিন্তু ওই তরুণী বিয়ে ছাড়া কোন অবস্থাতে টাকার বিনিময়ে আপোষ করতে রাজি হচ্ছিলেন। এরপর ঘটনাটি অন্যদিকে মোড় নেয়। স্থানীয় মোড়ল'রা মোটা অংকের টাকার নেশায় আবার দ্বিতীয় বার থানা পুলিশের আশ্রয় নেয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে বুধবার রাত ১০ টায় খাদ্য পরিদর্শক ইউসুফ ও তার সঙ্গীনি কিশোরীকে ওই তরুণীর বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইউসুফ আলীর ওই তরুণীর বিরুদ্ধে কোন অভিযোগ না করায় একটি মুচলেখা নিয়ে তাদের ছেড়ে দেয় পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও বক্তব্যে ভুক্তভোগী ওই তরুণী তিনি বলেন, ইউসুফের সঙ্গে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক৷ সে আমার বাড়িতে বিয়ে করতে আসে৷ দেনমোহর নিয়ে দরকষাকষি হলে প্রতিবেশী প্লাবন ভাইয়ের শরণাপন্ন হই৷ খবর পেয়ে সন্ধ্যায় স্থানীয় প্যানেল চেয়ারম্যান উপস্থিত হয়৷ তিনি বিয়ের ব্যবস্থা না করে টাকার প্রলোভন দেখায়। পরের দিন এক পর্যায়ে প্লাবনের মাধ্যমে ইউসুফের ব্যাংক একাউন্ট থেকে ১১ লাখ টাকা তুলে তার বাড়িতে নিয়ে আসে৷ কোন সমাধান না হওয়ায় টানা দুইদিন আমার বাড়িতেই ইউসুফ অবস্থান করে। গতরাতে পুলিশ এসে ইউসুফকে নিয়ে গেছে। তার সঙ্গে টাকা ছিল তারা টাকা পয়সা খেয়ে ইউসুফকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। ইউসুফের সঙ্গে আমাকে থানায় নেওয়া হয়নি৷ পুলিশের এই অনিয়মে আমি গভীরভাবে শোকাহত। যে বা যারা এর সংঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে মামলা আমি করব। খাদ্য পরিদর্শক ইউসুফ আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। এবিষয়ে প্লাবন চৌধুরীর বলেন, থানায় নেওয়া ও টাকা পয়সা লেনদেনের বিষয়ে আমি কিছুই জানিনা। আমার নাম যদি কেউ বলে থাকে তাহলে তা উদ্দেশ্য প্রনোদিত। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ওই বৈঠক উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিলন মন্ডল তিনি বলেন, দুইদিন যাবৎ দেনদরবারে সমাধাণ না হওয়ায় তাকে থানা পুলিশে দেওয়া হয়েছে। এবিষয়ে ক্ষেতলাল থানার উপ-পরিদর্শক ওসি (তদন্ত) দীপেন্দ্রনাথ সিং বলেন, অভিযোগের ভিত্তিতে সমন্তাহার গ্রামে নওগাঁ জেলার সান্তাহার উপজেলা খাদ্য পরিদর্শক ইউসুফ আলী নামের এক ব্যক্তিকে আটকে রেখেছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছে। ওই তরুণী কোন অভিযোগ না থাকায় তাকে মুচলেখা নিয়ে ছেড়ে দিয়েছি। ওই তরুণী অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৯ দিন ৪ ঘন্টা ২২ মিনিট আগে