নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা ১,২,৩,৪ আসনে নৌকার মনোনয়ন দৌড়ে  ৪৪ জনের ফরম সংগ্রহ।


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ কে সামনে রেখে টানা চারদিন ধরে উৎসবমূখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ১৮ই নভেম্বর থেকে ২১শে নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়।মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদান উপলক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছিল উৎসবমূখর পরিবেশ। মনোনয়ন উৎসবে দেশের ৩০০টি সংসদীয় আসনের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিলো রাজধানী ঢাকা। ২১ নভেম্বর শেষ হয়েছে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদান কার্যক্রম।৩০০টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রি হয়েছে ৩৩৬২টি।বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে  সাতক্ষীরা জেলার ৪ টি সংসদীয় আসনে নৌকার মনোনয়ন দৌড়ে ৪৪ জন  মনোনয়ন প্রত্যাশি ফরম সংগ্রহ করেছেন।এর মধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে রয়েছেন ১৪জন, সাতক্ষীরা-২ (সদর) আসনে ১১জন, সাতক্ষীরা-৩ দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনে ৮জন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে রয়েছেন ১১জন। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও দলীয় নেতাদের সাথে যোগাযোগ করে এ তথ্য পাওয়া গেছে।


এর মধ্যে উল্লেখযোগ্য সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয় ফরম সংগ্রহ করেছেন ১১জন। মনোনয়ন প্রত্যাশীরা হলেন-সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদা খানম মেধা, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম লেলিন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জগলুল হায়দার, সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাইদ মেহেদী, জেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা বাবলুর রহমান, তরুণ লীগের সাধারণ সম্পাদক জিএম শফিউল্লাহ, আওয়ামী লীগ নেতা এড. মোজাহার হোসেন কান্টু, ইটালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনি আহমেদ ও আনিছুর রহমান আনিছ।আগামী ২৩শে নভেম্বর থেকে বসবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। মনোনয়ন যাকে মনোনীত করবেন তিনি পাবেন নৌকা প্রতীক। এদিকে জেলা জুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চলছে হাইভোল্টেজ টেনশন। কে হচ্ছেন প্রার্থী। কে পাবেন গৌরবের নৌকা প্রতীক। এসব টেনশনে রয়েছেন সাধারণ নেতা-কর্মীরা।

আরও খবর