নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা

কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা



সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা বিক্রেতা ও ক্রেতাকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।


শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার এসআই কামাল হোসেন হোসেনপুর গ্রামের গৌরপদ বিশ্বাসের দোকানে অভিযান চালান। এ সময় গৌরপদের ছোট ছেলে সুমন বিশ্বাসের কাছ থেকে গাঁজা ক্রয়ের সময় রঘুনাথপুর গ্রামের মুনছুর শেখের ছেলে শফিকুল ইসলামকে হাতেনাতে কয়েক মুঠো গাঁজাসহ আটক করা হয়।


পরবর্তীতে কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সুমন বিশ্বাসকে গাঁজা বিক্রয়ের দায়ে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং শফিকুল ইসলামকে গাঁজা ক্রয়ের দায়ে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা প্রদান করেন।


এদিকে, শফিকুল ইসলাম গাঁজা কেনার টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তিনি একই গ্রামের নজরুল ইসলামের একটি ছাগল চুরি করে শংকরকাটি এলাকায় ১,৮০০ টাকায় বিক্রি করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে চুরি হওয়া ছাগলটি উদ্ধার করে প্রকৃত মালিক নজরুল ইসলামের কাছে ফিরিয়ে দেওয়া হয়।


এই ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তবে মাদক ও চুরি প্রতিরোধে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

আরও খবর