লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি

শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি




সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১নং পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা গ্রামে দীর্ঘদিন ধরে টেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী স্থায়ী রাস্তার অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর উন্নয়নের আশ্বাস দেওয়া হলেও এখনো গ্রামে নির্মাণ হয়নি একটি স্থায়ী ইটের রাস্তাও।


স্থানীয়দের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ওপরের কাঁচা রাস্তা। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে ও সংকুচিত হয়ে পড়েছে। এতে প্রতিদিনই দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীকে।


এলাকাবাসী জানান, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি পরিবর্তন হলেও রাস্তা ও বেড়িবাঁধ উন্নয়নের আশ্বাসের কমতি ছিল না। তবে সেই আশ্বাস অনুযায়ী স্থায়ী ও দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঝেমধ্যে মাটি ফেলে রাস্তা সংস্কার করা হলেও বর্ষা কিংবা অতিবৃষ্টিতে তা আবারও নষ্ট হয়ে যায় বলে জানান তারা।


স্থানীয়দের দাবি, উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে চাউলখোলা এলাকার বেড়িবাঁধটি শক্তিশালী ও টেকসইভাবে নির্মাণের পাশাপাশি বাঁধের ওপর স্থায়ী রাস্তা নির্মাণ করা প্রয়োজন।


তারা বলেন, “আমরা ব্যক্তিগত ত্রাণ বা সাময়িক সহযোগিতা চাই না। আমাদের দাবি শক্তিশালী ও টেকসই বেড়িবাঁধ এবং গ্রামের মানুষের জন্য স্থায়ী চলাচলের রাস্তা। বছরের পর বছর শুধু আশ্বাস নয়, এবার আমরা বাস্তবে দৃশ্যমান উন্নয়ন দেখতে চাই।”


বর্ষাকালে কাঁচা রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের ভোগান্তি বেড়ে যায়।


চাউলখোলা গ্রামের বাসিন্দারা দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিতে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।


তাদের প্রত্যাশা, সাময়িক সংস্কারের পরিবর্তে পরিকল্পিতভাবে টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তা নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের এই দুর্ভোগের স্থায়ী সমাধান হবে।


এলাকাবাসীর দাবি—ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই; আশ্বাস নয়, চলাচলের উপযোগী স্থায়ী রাস্তা চাই।

আরও খবর