নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে 'কিলার' রাসেলের ৩ সহযোগী আটক


জামালপুরের ইসলামপুরে শীর্ষ সন্ত্রাস কিলার রাসেলের তিন সহযোগীকে আটক করেছে পুলিশ। আটকরা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকে ইসলামপুর থানায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কিলার রাসেলের পরিচয় ভাঙিয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে মোবাইল ফোনে চাঁদাদাবি ও আদায় করে আসছিল। গতকাল শনিবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে ইসলামপুর থানা-পুলিশ। 


আটকরা হলো, ইসলামপুর পৌর শহরের ভেংগুরা গ্রামের দুদুর ছেলে রিপন (৩৫), একই গ্রামের গেন্দার ছেলে জালাল জালুকে (৩৬) এবং ধর্মকুড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে মোস্তফা কামাল (৩৮)।


আজ রোববার (৮ নভেম্বর) দুপুরে চাঁদা দাবির অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটকদের জামালপুর আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে বেলা ১১টার দিকে ইসলামপুর থানা কম্পাউন্ডে সংবাদ সম্মেলন ডেকে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ। 



সংবাদ সম্মেলনে ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 

গত ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের পর একাধিক হত্যা মামলার পলাতক আসামী পৌর শহরের ফকিরপাড়া এলাকার বাসিন্দা শীর্ষ সন্ত্রাস কিলার রাসেলের একটি সহযোগী চক্র বিভিন্ন লোকজনের মোবাইলে নানাবিধ হুমকি দিয়ে বিকাশ নাম্বার দিয়ে চাঁদাবাজি করে আসছিল। আমরা গত দুই মাস ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কিলার রাসেলের তিন সহযোগী সদস্যকে আটক করতে সক্ষম হই। তাদের মধ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলার চকবন্ধী গ্রাম থেকে মোস্তফা কামালকে আগে আটক করি। পরে তার দেওয়া তথ্যমতে, নিজ নিজ বাড়ি থেকে রিপন এবং জালাল ওরফে জালুকে আটক করতে সক্ষম হই। এসময় তাদের কাছ থেকে সাতটি সিমকার্ডসহ ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 



ওসি সাইফুল্লাহ সাইফ আরও বলেন, চাঁদাবাজির ঘটনায় গত ৭ ডিসেম্বর পৌর শহরের ধর্মকুড়া এলাকার বাসিন্দা আহমাদুল কবীর মিনু নামে এক ভোক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটকদের জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে। 


আরও খবর