নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১২ বস্তা চাল জব্দ, ২ ভ্যানচালক কারাগারে


জামালপুরের ইসলামপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। 

গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাতে ৯টার দিকে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের আমডাংগা মোড় এলাকা থেকে সরকারি বরাদ্দের ওই চাল জব্দ করে ইসলামপুর থানাধীন ডিগ্রিরচর পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা। এ সময় চাল বহনকারী দুই ভ্যানচালককে আটক করে পুলিশ। 

আটকরা হলো, চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর মধ্যপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে ইব্রাহীম (১৯) এবং একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (২০)। 

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ইসলামপুর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক দুইজনকে পুলিশ জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাদেকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলা সূত্রে জানা গেছে, বেনুয়ারচর-ইসলামপুর সড়কের আমডাংগা এলাকায় চালসহ একটি ভ্যানগাড়ি আটকে দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ চালসহ দুইটি দুই ভ্যানচালককে  আটক করে। এ বিষয়ে ডিগ্রিরচর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. সামছুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ভ্যানচালক ইব্রাহীম ও  মোশাররফ ছাড়াও বেনুয়ারচর পশ্চিমপাড়া গ্রামের মৃত মোগল দেওয়ানের ছেলে চাল ব্যবসায়ী জহুরুল ইসলাম (৪৫) এবং তাঁর বড় ভাই ফজলুল হককে (৫২) মামলায় আসামি করা হয়েছে।

মামলার বাদী ডিগ্রিরচর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. সামছুল ইসলাম বলেন, 'প্লাস্টিকের ১২টি বস্তায় সরকারি বরাদ্দের ৭১৫ কেজি চাল নিয়ে ভ্যানগাড়ি যোগে কালবাজারে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল দুই ভ্যানচালক। আইন অনুযায়ী চালগুলো ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। খবর পেয়ে আমরা চালসহ দুই ভ্যানচালককে আটক করি।'

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি বরাদ্দের চাল মজুদ করে বিক্রির চেষ্টা করার দায়ে চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে আটক দুই ভ্যানচালককে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।' 




আরও খবর