নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৩২টি বিদ্যালয়ের মোট ১ হাজার ২৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ওছখালী কে,এস,এস সরকারি উচ্চ বিদ্যালয়—এই দুই কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম, হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম হাছান, সাধারণ সম্পাদক মো. আবু সোলাইমান,ট্রাস্টের প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক মো:সোহেল উদ্দিন,প্রধান শিক্ষক কামারুল ইসলাম,বাবুল উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম হাসান বলেন, হাতিয়ায় এ প্রথমবারের মতো বেসরকারিভাবে এমন বৃহৎ পরিসরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। শিক্ষক সমিতির সহযোগিতায় উপজেলার ৩২টি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১,২৩​০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতিটি শ্রেণি থেকে ট্যালেন্টপুলে ৫ জন এবং সাধারণ গ্রেডে ১০ জনসহ মোট ১৫ জন বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া বিশেষ যোগ্যতার ভিত্তিতে আরও কয়েকজন শিক্ষার্থীকে বিশেষ বৃত্তি দেওয়া হবে।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রকৌশলী দিদারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত শিক্ষার প্রসারে এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, হাতিয়ায় মানসম্মত শিক্ষা ও মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে।
Tag
আরও খবর