জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে  ৯নং বুডিরচরে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় তরুণ রাজনৈতিক নেতা মো: হ্যাপি। তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।

মো: হ্যাপি বলেন, আমি কোনো শাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি। আমাদের ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সকল সেবা দুর্নীতিমুক্ত ও সহজলভ্য করা, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের একটি মূল্যবান ভোট ও সঠিক সিদ্ধান্ত আমাদের ইউনিয়নের ভাগ্য বদলে দিতে পারে। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিময় বুডিরচর ইউনিয়ন গড়ে তুলতে চাই।

মো: হ্যাপি বুডিরচর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি হাতিয়া যুব কল্যাণ সোসাইটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

তার পিতা আশরাফ মিয়া সাবেক বিআরডিবি চেয়ারম্যান এবং ২০০২ সালে বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া তার প্রপিতামহ হাজী মমতাজুল করিম মিয়া বুডিরচর ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে তার দাদা সামসুল মিয়াও ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তরুণ রাজনৈতিক নেতা মোহাম্মদ হ্যাপির চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারলে তিনি একজন যোগ্য জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।




Tag
আরও খবর