নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক ‎সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে: বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি

হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় সরকারের কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি গুদামের জায়গায় জ্বালানি তেলের পাম্প স্থাপন, গুদামের গাছ কেটে বিক্রি এবং বিভিন্ন মালামাল বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে মো. ইমরান উদ্দিন নামে স্থানীয় এক এনসিপি নেতার বিরুদ্ধে।

মো. ইমরান উদ্দিন হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুল্যাখালী গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে। তিনি পৌরসভা এনসিপির সদস্য এবং আসন্ন পৌরসভা নির্বাচনে একই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার চৌমুহনী বাজারে প্রায় তিন একর জায়গাজুড়ে বিএডিসির একটি বৃহৎ গুদাম রয়েছে। একসময় ইউরিয়া সার ও কৃষি উপকরণ সংরক্ষণ ও বিতরণের কারণে এলাকাটি ছিল অত্যন্ত কর্মচঞ্চল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই কার্যক্রম অনেকটাই কমে গেছে। কর্তৃপক্ষ গুদামটি বিভিন্ন সময় তিন বছর মেয়াদে ব্যক্তিগতভাবে লিজ দিয়ে আসছে। গত বছর গুদামটির লিজ নেন মো. ইমরান উদ্দিন।

অভিযোগ রয়েছে, লিজ গ্রহণের পর গুদামের অভ্যন্তরে থাকা প্রায় ২৫ থেকে ৩০টি গাছ কেটে বিক্রি করা হয়েছে। এছাড়া গুদামে থাকা বিভিন্ন লোহালক্কড় বিক্রি এবং জমি থেকে বালি-মাটি কেটে পাওয়ার ট্রলি প্রতি প্রায় ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

জানা যায়, এর আগে গুদামটি চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আশরাফ শাহীনের লিজে ছিল। সে সময় সেখানে এক ব্যবসায়ীর বিপুল পরিমাণ রড ও পাথর সংরক্ষিত ছিল। স্থানীয়দের দাবি, ইমরান উদ্দিন লিজ গ্রহণের পর সেখানে সংরক্ষিত প্রায় ২০ লাখ টাকার পাথর বিক্রি করা হয়। এছাড়া রাতের আঁধারে গুদামের তালা ভেঙে ৮৪ টন রড বিক্রির ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় প্রভাবশালী মহলের কেউ কেউ সুবিধা পেয়েছেন বলেও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

এদিকে, অভিযোগ রয়েছে যে লিজ চুক্তির শর্ত ভঙ্গ করে গুদামের খালি জায়গার একটি অংশ মাসিক ১০ হাজার টাকায় স্থানীয় বাবুল নামে এক ব্যক্তির কাছে জ্বালানি তেলের পাম্প স্থাপনের জন্য ভাড়া দেওয়া হয়েছে, যা নিয়মবহির্ভূত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, পাম্প স্থাপনের বিষয়ে তিনি কোনো অনুমতি দেননি। সম্প্রতি তিনি পাম্পটি পরিদর্শন করে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় এর কার্যক্রম বন্ধ করে দেন। জায়গা সংক্রান্ত বিষয়ে বিএডিসির কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, ইমরান উদ্দিন অতীতেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি রাজনৈতিক পরিচয়ের প্রভাব ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না বলেও অভিযোগকারীরা দাবি করেন।

তবে সব অভিযোগ অস্বীকার করে মো. ইমরান উদ্দিন বলেন, আমি বৈধভাবে গুদামটি লিজ নিয়েছি। লিজগ্রহীতা হিসেবে প্রয়োজন হলে জায়গা ব্যবহার বা ভাড়া দেওয়ার অধিকার আমার রয়েছে। গাছ কাটা কিংবা অন্য যেসব অভিযোগ করা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা।

তিনি আরও বলেন, আমি এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালানো হচ্ছে।

লিজ নেওয়া সরকারি গুদাম পুনরায় অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া বৈধ কি না জানতে চাইলে নোয়াখালী জেলা বিএডিসির সার-বীজ শাখার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মন্নান বলেন, লিজগ্রহীতা কোনোভাবেই গুদাম অবকাঠামোর পরিবর্তন বা এর কোনো অংশ অন্য কারও কাছে ভাড়া দিতে পারেন না। আমরা বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
Tag
আরও খবর