জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক সংগ্রাম ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নোয়াখালীর হাতিয়ায় রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তমরদ্দি হাইস্কুল অ্যান্ড কলেজের হলরুমে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তমরদ্দি ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এবং জিয়া স্মৃতি পাঠাগারের সহযোগিতায় এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওছখালী কে এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল মাওলা। বক্তব্য রাখেন৷ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আব্দুল হালিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আইয়ুব চৌধুরী।

তমরদ্দি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর আলমের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম তারেকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরহাদ হাসান, দ্বীপ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকছুদের রহমান, সিনিয়র সহসভাপতি মো. ইউনুস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন ইমনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি দেশ, ইতিহাস, রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ তৈরি করা প্রয়োজন। রচনা প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি চিন্তা, মনন ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মকে জানার সুযোগ তৈরি হয়।

তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতেই এ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাঁর রাজনৈতিক জীবন ও সংগ্রাম সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের লেখনী শক্তি প্রকাশের সুযোগ পেয়েছে।

অনুষ্ঠান শেষপর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Tag
আরও খবর