নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতিয়ায় আনন্দ মিছিল

হাতিয়া উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহীন উদ্দীনের নেতৃত্বে মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে হাতিয়া উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

হাতিয়া উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহীন উদ্দীনের নেতৃত্বে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

এতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত নেতাকর্মীদের “তারুণ্যের অহংকার যুবদল একতার প্রতীক” স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

হাতিয়া উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহীন উদ্দীন বলেন, “যুবদল সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনে এই সংগঠনই হবে জনগণের আশা-ভরসার প্রতীক।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার ও দমননীতির বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শাখাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেষে শহীদ জিয়াউর রহমান ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এ আয়োজনকে কেন্দ্র করে পুরো হাতিয়া উপজেলা সদর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Tag
আরও খবর