নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হাতিয়াকে ধানের শীষের দূর্গে পরিণত করতে হবে -মাহবুবের রহমান শামীম

দেশের মানুষ গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, বিশেষ করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য— এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

তিনি বলেন, “হাতিয়াকে ধানের শীষের দূর্গে পরিণত করতে হবে। ছাত্রদলের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন।”

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়ার ওছখালি বাজারে নবগঠিত ছাত্রদলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম আরও বলেন, “১৯৯১ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হয়েছিলেন। ওই নির্বাচনে সবচেয়ে বড় অবদান ছিল ছাত্রদলের। জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিল ছাত্রদল। সেই আন্দোলনে ১৪২ জন ছাত্রদল নেতা-কর্মী শহীদ হয়েছিলেন। তাদের অবদান দেশ কোনোদিন ভুলবে না।”

তিনি অভিযোগ করে বলেন, “এত সুন্দর হাতিয়ার যাতায়াত ব্যবস্থা আজও উন্নত হয়নি। অতীতে এই জনপদ ছিল সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের দখলে। আগামীতে এ জনপদে আর তাদের ঠাঁই হবে না। এখানে কেউ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। বিএনপি ক্ষমতায় এলে হাতিয়ার যাতায়াত, নদীভাঙন রোধ ও পর্যটনসহ সব সমস্যার সমাধান করা হবে।”

র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনি, এ কে এম ফজলুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, লুৎফুল্লাহিল মাজিদ নিশান, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মোকাররম বিল্লাহ সাহাদাত, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আব্দুল হালিম, যুগ্ম আহবায়ক আইয়ুব চৌধুরী, পৌরসভা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরহাদ হাসান, দীপকলের শাখা ছাত্রদলের সদস্য সচিব মাকসুদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর