নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

হাতিয়ায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলা , এক জেলে অপহরণ

নোয়াখালী হাতিয়ায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। এসময় নিশান উদ্দিন নামে এক জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ঘাটে ফিরে এসে এসব জানায় ট্রলারের জেলেরা। এ ঘটনা জানার পর জেলে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। 

অপহৃত নিশান উদ্দিন (২২) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাগপাশন গ্রামের মো: সারু স্যারাং এর ছেলে। 

এর আগে শুক্রবার গভীর রাতে নিঝুমদ্বীপের দক্ষিনে বঙ্গোপসাগরে হামলার এই ঘটানা ঘটে। এসময় জলদস্যুরা ট্রলারের মাছ, জাল, জ্বালানি তেলসহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। জলদস্যুদের হামলায় আহত ট্রলারের ৫ মাঝি মাল্লা।

জেলেরা জানান, ১৬ মাঝি মাল্লা নিয়ে জামসেদ মাঝির ট্রলারটি গত বৃহস্পতিবার সাগরে মাছ শিকারে যায়। শুক্রবার রাতে হঠাৎ জলদস্যুরা তাদের আক্রমন করে। কিছু বুঝে উঠার আগে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় অনেককে। এতে ৪ জন সাগরে লাফিয়ে পড়ে ভাসতে থাকে । পরে তাদের উদ্ধার করা হয়। এদিগে জলদস্যুরা ট্রলারের সকল মালামাল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে তারা ইঞ্চিনের বিভিন্ন অংশ ভেঙ্গে দিয়ে বিকল করে পেলে যায়। এসময় তারা নিশান উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে জেলেরা অনেক চেষ্ঠা করে ট্রলারের ইঞ্জিন মেরামত করে ঘাটে ফিরে আসে।

ট্রলারের মাঝি জামসেদ উদ্দিন বলেন, জলদস্যুদের কাছে অনেক আগ্নেয়াস্ত্র ছিল। তাদের কথাতে বুঝা গেছে জলদস্যুদের বাড়ী চট্রগ্রামের কোন উপজেলায় হবে। তাদের হামলায় ৪-৫ জন জেলে আহত হয়। অনেকের মাথা ও পায়ে রক্তক্ষরন হয়েছে। তারা যাওয়ার সময়র নিশানকে নিয়ে যায়। পরে অনেক কষ্ট করে বিকল হওয়া ইঞ্জিন মেরামত করে করে ঘাটে ফিরে আসেন তারা।

এই বিষয়ে জাহাজমারা পুলিশ ফাড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, হাতিয়ার দক্ষিনে বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলার ডাকাতি হওয়ার ঘটনা শুনেছি। এই বিষয়ে জেলেরা এখনো কোন অভিযোগ দেয়নি। তবে নিখোঁজ জেলের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
আরও খবর