জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চবি আবৃত্তি মঞ্চের ১০ম আবৃত্তি উৎসব অনুষ্ঠিত



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ এর উদ্যোগে দু’দিনব্যাপি (১২ ও ১৩ মার্চ) ১০ম আবৃত্তি উৎসব ১২ মার্চ ২০২৩ চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনাযতনে শুরু হয়েছে।
এ উপলক্ষে বেলা ১১:৩০ টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং চবি কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার ও নাট্যজন  জয়ন্ত চট্টোপাধ্যায়। চবি আবৃত্তি মঞ্চ এর প্রধান উপদেষ্টা চবি দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক  মাছুম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি আবৃত্তি মঞ্চের সভাপতি  সোহান আল মাফি। অনুষ্ঠান উপস্থাপনা করেন চবি আবৃত্তি মঞ্চের সদস্য জনাব মাসুম।

মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে আবৃত্তি একটি অন্যতম শিল্প। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, সুন্দর উপস্থাপনা এবং শ্রুতিমধুর বাচনভঙ্গি আয়ত্ব করার জন্য আবৃত্তি চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা অপরিহার্য। মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) আবৃত্তি মঞ্চের ১০ম আবৃত্তি উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) এবং অতিথিবৃন্দকে আবৃত্তি মঞ্চের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) অতিথিবৃন্দকে সাথে নিয়ে ১০ম আবৃত্তি উৎসব উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘কালান্তক’ এর মোড়ক উন্মোচন করেন। পূর্বাহ্নে চবি আবৃত্তি মঞ্চের ১০ম আবৃত্তি উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।   

আরও খবর
ডা. বেণী মাধব শর্মার পরলোকগমনে গভীর শোক

৪৫৯ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে