জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চবি নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে কাজী নজরুলের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত

চবি নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে কাজী নজরুলের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার






জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও ধূমকেতু পত্রিকার শতবর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘ধূমকেতু পত্রিকার শতবর্ষ : ফিরে দেখা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৪ সেপ্টেম্বর ( রবিবার)  বেলা ১১ টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ  সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক। চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ ও দৈনিক আজাদী’র সহযোগী সম্পাদক বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত শিশুসাহিত্যিক  রাশেদ রউফ।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতে  উপাচার্য ড. শিরীণ আখতার  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তথ্য সমৃদ্ধ একটি প্রবন্ধ উপস্থাপনের জন্য প্রবন্ধকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন প্রেম, দ্রোহ, সাম্য, মৈত্রী ও মানবতার কবি। তাঁর কাছে জাতি ভেদাভেদ ও বৈষম্যের কোন স্থান ছিল না। এ মহান কবি বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সম্পাদক, চলচ্চিত্রকার ও গায়ক। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী কাজী নজরুল ইসলাম তাঁর "ধুমকেতু" পত্রিকার মধ্যে দিয়ে সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে কাজ করে বিদ্রোহের বাণী ছড়িয়ে দিয়েছেন। ‘জয় বাংলা’ তাঁর মুখে প্রথম ধ্বনিত হয়। বাংলা সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে এ কবির বিচরণ ছিল না। মাননীয় উপাচার্য প্রজন্মের সন্তানসহ সকলকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে চর্চা ও গবেষণায় অধিকতর মনোযোগী হওয়ার আহবান জানান। প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে নজরুলের গান-কবিতা-রণসঙ্গীত বাঙালি জাতিকে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছিল’। এ মহান কবি তাঁর সৃষ্টির মাঝে যুগ যুগ ধরে বাঙালির হৃদয়ে চির জাগরুক থাকবেন।

অনুষ্ঠানের শুরুতে নজরুল সঙ্গীত পরিবেশন করেন চবি সংগীত বিভাগের সহকারী অধ্যাপক  মুনমুন বিনতে জলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি শিক্ষার্থী  পার্থ প্রতীম মহাজন। অনুষ্ঠানে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, আইকিউএসি’র পরিচালক, কলেজ পরিদর্শক, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।  

আরও খবর
ডা. বেণী মাধব শর্মার পরলোকগমনে গভীর শোক

৪৫৯ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে