জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

হাটহাজারী-৫ আসনে এবার নৌকার প্রার্থী চাইলেন উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি এম এ সালাম


হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল কর্মী সমাবেশ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার (০৪মে) ফরহাদাবাদ ইউনিয়নস্থ উদালিয়া চা বাগানের সবুজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম। এতে সভাপতিত্ব করেন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম শওকত।


 হাটহাজারীর উন্নয়ন কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়নের বিষয়ে প্রধান অতিথি এম এ সালাম বলেন 'হাটহাজারীর মানুষ আর পরের বোঝা বহন করবে না, হাটহাজারী আওয়ামী পরিবারের সকলেই এবার নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দিবে না।'


 তিনি বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরি বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছেন, তার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের আন্তরিক ভাবে কাজ করতে হবে।' তিনি আরও বলেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ ছিল জয় বাংলার বিরুদ্ধে জিন্দাবাদের যুদ্ধ। এই যুদ্ধে জয় বাংলা জয়ী হলেও জিন্দাবাদের লোকজন মনের দুঃখ ও ক্ষোভ এখনো ভুলতে পারেনি, তাই তারা এর প্রতিশোধ নিতেই নানা ষড়যন্ত্র করছে। দেশের সরল প্রান লোকজন সহজে অনেক কিছু ভুলে যায়, তাই আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীদেরকে মানুষের কাছে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরতে হবে।


উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চউক সদস্য জসিম উদ্দিন শাহ, সদস্য সেলিম উদ্দিন, চট্টগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।


 উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মোহাম্মদ হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন মুহুরী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম কোম্পানি, মির্জাপুর, ধলই ও ফতেপুর ইউপি চেয়ারম্যান যথাক্রমে আকতার হোসেন খাঁন সুমন, আবুল মনসুর, মোঃ জায়নুল আবেদিন, ডাঃ মাহাবুবুল আলম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি, উপজেলা কৃষক লীগ নেতা নাজমুল হাসান মাহমুদ শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল, শওকত আকবর, কাজী নাসির উদ্দীন, মাস্টার মোহাম্মদ আলী, কৃষক লীগ নেতা দিদারুল আলম মাস্টার, মোঃ আলাউদ্দিন, তৌহিদুল আলম বাবুল, ইউপির প্যানেল চেয়ারম্যান শফিউল আলম, অধ্যাপক মোহাম্মদ মোঃ মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম তালুকদার, মোঃ সালাউদ্দিন, নূরুল আবসার তারেক ও মহিউদ্দীন মনি প্রমূখ।


ওমর ফারুক চৌধুরী জীবন ও শফি আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোঃ খসরু।


আরও খবর
ডা. বেণী মাধব শর্মার পরলোকগমনে গভীর শোক

৪৫৯ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে