নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফরিদপুরে কলেজ ছাত্র হত্যা ঘটনার ঘটোনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার

২৫ জুলাই ২০২৩ খ্রি. রোজ মঙ্গলবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আলীপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে কলেজ ছাত্র প্রান্ত মিত্রের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থলে পরিদর্শন করেন ফরিদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহাজাহান, পিপিএম। 

পারিবারিক সূত্রে জানা যায়, গেলো সোমবার (২৪ জুলাই) দিবাগত রাত ২টার দিকে বন্ধু হৃদয় তাকে ফোন দিয়ে বলেন, তার বোনের সন্তান প্রসবে অপারেশন করতে হবে, রক্ত লাগবে। রক্ত দিতে প্রান্ত ওই সময়ই বাসা থেকে বের হন। মঙ্গলবার ভোর হতে চললেও প্রান্ত আর বাসায় না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে আলীপুর ব্রিজের কাছে গিয়ে প্রান্তর মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গ পরিদর্শন করেন। সেখানে তিনি নিহতের বাবার সাথে কথা বলেন এবং তাকে সান্তনা দেন। পরবর্তীতে তিনি নিহতের বাসায় যান এবং নিহতের মা ও অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাত করেন। পুলিশ সুপার নিহতের মাকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে এবং অতিদ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে মর্মে আশ্বাস প্রদান করেন।

পুলিশ সুপার বলেন- মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিহতের শরীরের আঘাতের বিষয়টি আরো পরিস্কার হবে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য সকলকে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, ফরিদপুর, জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা গোয়েন্দা শাখা, কোতয়ালী থানা পুলিশসহ অন্যান্য পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

২৯৮ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে