নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফরিদপুর শহরের টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও জনসভা অনুষ্ঠিত

শনিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর টেপাখোলা লেক পারে  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ফরিদপুরের উদ্যোগে জেলা পরিষদের চেয়ারম্যান  শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে উন্নয়ন প্রকল্পের ভিক্তি প্রস্তর স্থাপন ও জনসভা অনুষ্ঠিত হয়। 

এ সময় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ  আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য  আব্দুর রহমান, ফরিদপুর-৩ আসনের  সংসদ সদস্য এ কে আজাদ ফরিদপুর-৪ আসনের  সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী, ফরিদপুর-২ আসনের  সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য  মিসেস ঝর্না  হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী ‌ শহিদুল হাসান, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাইদ হোসেন , টেপা খোলা লেকপার ‌ প্রকল্পের পরিচালক সাজাদ হোসেন, সহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মন্ত্রী আব্দুর রহমান তার বক্তব্য বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। বিশ্বের অনেক দেশ আজ বাংলাদেশের উন্নয়নের জয়যাত্রাকে মডেল হিসেবে নিয়েছেন। আমি  আজ অত্যন্ত আনন্দিত,আজকের এই অনুষ্ঠানে ফরিদপুর জেলার সকল মাননীয় সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। বঙ্গবন্ধু'র স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শক্তিশালী সংগঠন গড়তে ঐক্যের কোন বিকল্প নেই। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের  উন্নয়নের ধারাবাহিকতায় ফরিদপুর শহরের টেপাখোলা জরাজীর্ণ লেকপার্কটি  সংস্কার হতে চলছে। টেপাখোলা লেকপার্কটি দৃষ্টিনন্দন করার নিমিত্তে সরকার ইতোমধ্যে ২০০ কোটি টাকা বরাদ্দ প্রদান করছে। 


অনুষ্ঠান পরিচালনা করেন ‌ সুপ্রিয়া দত্ত।

এর আগে অতিথিবৃন্দ টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ।

Tag
আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

২৯৮ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে