জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুৎ অপচয় রোধে ফরিদপুরের নগরকান্দায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নগরকান্দা জোনাল অফিসের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম। রাত ৮টার পর দোকান খোলা রাখা এবং অতিরিক্ত আলোকসজ্জার মাধ্যমে বিদ্যুৎ অপচয়ের অভিযোগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।

অভিযানে নগরকান্দা জোনাল অফিসের ডিজিএম মো. সোহেল রানা চৌধুরী, নগরকান্দা থানা পুলিশের একটি দল ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় মোট ১১টি দল রাতের অভিযান পরিচালনা করে। এ সময় আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, রাস্তার বাতি, অটো চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুৎ ব্যবহারের বিষয়গুলো পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।

সদর দপ্তরের আওতাধীন এলাকায় আবাসিক মিটার ব্যবহার করে অটো চার্জিং করায় তিনটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া রাত ৮টার পর দোকান বা মার্কেট খোলা রাখায় ২৯ জন দোকান ও মার্কেট মালিককে সতর্ক করা হয়।

অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag
আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

২৯৮ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে