জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী

ফরিদপুর পৌরসভার উদ্যোগে ২০২৫-২০২৬ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নির্বাচিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ করা হয়েছে। 

পৌর এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে এ বৃত্তি দেওয়া হচ্ছে।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে সাতজন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন—জয়শ্রী দাস মেঘা, মো. আব্দুল্লাহ, ফারদিন ফাইয়াজ মুগ্ধ, অর্পিতা দত্ত জুঁই, সায়মা জামান এশা, জুনায়েদ আহমেদ রিয়াম ও মো. আমিনুল ইসলাম।

নির্বাচিতদের মধ্যে জয়শ্রী দাস মেঘা ও মো. আব্দুল্লাহ ঢাকা মেডিকেল কলেজে, ফারদিন ফাইয়াজ মুগ্ধ, অর্পিতা দত্ত জুঁই ও সায়মা জামান এশা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জুনায়েদ আহমেদ রিয়াম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং মো. আমিনুল ইসলাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

প্রথম বর্ষের শিক্ষার্থীরা জুলাই ২০২৬ থেকে জুন ২০২৮ পর্যন্ত মোট ২৪ মাস প্রতি মাসে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি পাবেন। তবে প্রথম বর্ষের ফলাফল সন্তোষজনক হওয়া সাপেক্ষে বৃত্তি অব্যাহত থাকবে।

এদিকে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষে চারজন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে। তারা হলেন—ফাতিহা বিনতে ফরিদ, মো. রাব্বি শেখ, কাব্য রাহা ও ইয়াছিন আরাফাত। তারা যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

দ্বিতীয় বর্ষের নির্বাচিত শিক্ষার্থীরা জুলাই ২০২৬ থেকে জুন ২০২৭ পর্যন্ত ১২ মাস প্রতি মাসে ৫ হাজার টাকা করে বৃত্তি পাবেন।

ফরিদপুর পৌরসভা কার্যালয় থেকে প্রকাশিত তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের নাম, পিতার নাম, ঠিকানা ও অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য উল্লেখ করা হয়েছে।

Tag
আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

২৯৮ দিন ১৮ ঘন্টা ৫৭ মিনিট আগে