নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম

দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম

  

দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম

নেত্রকোণার দুর্গাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান নীরা ওরফে সাদ্দাম আকঞ্জির দুই সমর্থককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা সদর আদালত চত্বরে ও উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। 


আহত দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে এলাকায় দু’পক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। 

 

আহতরা হচ্ছেন- দুর্গাপুর সদর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরুন্নবী ও উপজেলার চন্ডিগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহাবুব। তারা উভয়েই সাদ্দাম আকঞ্জির সমর্থক। 


এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোণার দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান নীরা ওরফে সাদ্দাম আকঞ্জির সঙ্গে বেশ কিছুদিন ধরে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান ও তার লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার বিকেলে সাদ্দাম আকঞ্জির সমর্থক নূরুন্নবী এক মামলায় আদালতে হাজিরা দিয়ে বের হলে হাবিবুর রহমানের লোকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে রামদা দিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করে। এর কিছুক্ষন পর উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে সাদ্দাম আকঞ্জির অপর সমর্থক ছাত্রলীগ নেতা মাহাবুবের ওপর হামলা চালানো হয়। তাকেও কুপিয়ে আহত ও তার মোটরসাইকেল ভাঙচুর করে হামলাকারীরা। এ সময় হাবিবুর রহমানও আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে নুরুন্নবী ও মাহাবুবকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 


উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা ওরফে সাদ্দাম আকঞ্জির বলেন, আমি সংসদ নির্বাচনে সতন্ত্রপ্রার্থী নির্বাচন করি। এরই জেরে আমার নির্বাচন বানচাল করার জন্য এমপি সাহেবের কাছের লোক হাবিবুর আমার লোকজনের ওপর হামলা করেছে। এছাড়াও হাবিবুর মজিবুর হত্যার ৪ নম্বর আসামি হয়েও এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে। এখন এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

দুর্গাপুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান জানান, আমি শুনেছি আদালত চত্বরে নুরুন্নবী ও মাহাবুব নিজেরাই নেশাগ্রস্থ্য অবস্থায় মারামারি করে আহত হয়েছে। এদের মধ্যে কোন ঝামেলা হলেই আমাকে কেন জড়ায় আমি জানিনা। তবে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।


দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, আমি দলীয় কর্মসূচি নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম। তবে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে শুনেছি। এটা দলীয় কোন বিষয় নয়, তাদের ব্যক্তিগত ব্যাপার।

 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব বলেন, শুনেছি দুই পক্ষের মধ্যে গণ্ডগোল হয়েছে। তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। 

Tag
আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩৭ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৩৯ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে



মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৪০ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে



ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৫৬৭ দিন ৪ ঘন্টা ৮ মিনিট আগে