জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দুর্গাপুরে রেল লাইন


দুর্গাপুরে ঈদের আগে খুশির আমেজ, ১১০ বছরের স্বপ্ন বাস্তবায়নের পথে
নির্বাচনের ইশতেহারে ব্যারিস্টার কায়সার কামালের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দুর্গাপুরের সর্বত্র। ফাইল ছবি।

দীর্ঘ ১১০ বছরের পুরোনো স্বপ্ন বাস্তবায়নের পথে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা। সড়ক পথের পাশাপাশি এবার রেল যোগাযোগের সম্ভাবনা তৈরি হওয়ায় উপজেলাজুড়ে বইছে আনন্দের আমেজ। স্থানীয়রা জানান, ঈদের আগেই যেন ঈদের খুশি নেমে এসেছে পুরো এলাকায়।

এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার (১৩ মে) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জারিয়া-ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের লক্ষ্যে পরিদর্শনে আসছেন। এ সময় তার সঙ্গে থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে এলাকার বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতির মধ্যে রেললাইন সম্প্রসারণও ছিল অন্যতম। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দুর্গাপুরের সর্বত্র।

স্থানীয়দের মতে, জারিয়া-ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন বাস্তবায়ন শুধু একটি যোগাযোগ প্রকল্প নয়; এটি পুরো নেত্রকোনা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, পর্যটন বিকাশ এবং শিল্পায়নের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে। এ উদ্যোগের জন্য তারা ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানান।

প্রবীণ সংস্কৃতিজন বীরেশ্বর চক্রবর্তী বলেন, মৃত্যুর আগে দুর্গাপুরে রেললাইন সম্প্রসারণের উদ্যোগ দেখে যেতে পারব- এটা কখনো কল্পনা করিনি। এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার আমূল পরিবর্তন ঘটবে।

আদিবাসী নেতা অঞ্জন চিছাম বলেন, দুর্গাপুরে রেললাইন সম্প্রসারণের খবর শুনে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এটি বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সম্প্রসারণের কাজটি দেখে যেতে পারলে মরেও শান্তি পাব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত বলেন, দুর্গাপুর উপজেলায় যোগদানের মাত্র তিন দিনের মধ্যেই এমন একটি সুসংবাদ পেলাম। রেললাইন চালু হলে দুর্গাপুর নতুন অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে এবং এখানকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩৭ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৩৯ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে



মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৩৯ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে



ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৫৬৬ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে