জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় সারা বাংলাদেশে 'আল ইসরা মাদরাসা'র ২য় স্থান অর্জন

কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় সারা বাংলাদেশে 'আল ইসরা মাদরাসা'র ২য় স্থান অর্জন


বাংলাদেশ জাতীয় শিক্ষাবোর্ড 'বেফাকুল মাদারিসিল আরাবিয়া' এর ৪৮তম কেন্দ্রীয় বোর্ড পরীক্ষা-২০২৫ এ 'আল ইসরা মাদরাসা' অংশগ্রহণ করে হিফজুল কুরআন বিভাগে সারাদেশে ২য় স্থান অর্জন করেছে। এছাড়াও ৫ম ও ৭ম শ্রেণিতে মোট ৪০ জন ছাত্রী অংশগ্রহণ করে ২২ জন A গ্রেড, ৫ জন A+ ও ৪ জনের মেধাতালিকা-সহ বাকিরা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়ে শতভাগ পাস। যা ইতিমধ্যে লালমাই উপজেলায় ঈর্ষণীয় রেজাল্ট হিসেবে বিবেচিত।


বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা-২০২৫ এর রেজাল্ট প্রকাশ হলে 'আল ইসরা মাদরাসা'র রেজাল্ট নিশ্চিত করা হয়। হিফজুল কুরআন বিভাগে যে দু'জন সারা বাংলাদেশে ২য় স্থান অর্জন করেছে এবং যারা মেধাতালিকায় এসেছে তারা হচ্ছে, হাফেজা নাবিলা শারিন রূপা, হাফছা বিনতে জসিম, সামিয়া আক্তার ও জান্নাতুল মাওয়া মজুমদার।


সারা বাংলাদেশে মেয়েরা ২য় স্থান অর্জন করেছে এ সংবাদ জানানো হলে তাদের অভিভাবকগন খুশিতে অশ্রুসিক্ত কন্ঠে বলেন, 'আমাদের মেয়েরা সারা বাংলাদেশে ২য় স্থান অর্জন করেছে এটা স্বপ্নের মতো! শুরু থেকে এ পর্যন্ত এখানেই তাদের সকল পড়াশুনা। উস্তাদগন নিজেদের মেয়ের মতো করে তাদেরকে পড়াশুনা করিয়েছে বলেই আজ তারা আমাদের মুখ উজ্জ্বল করতে পেরেছে! আমরা 'আল ইসরা মাদরাসা'র উত্তরোত্তর সফলতা কামনা করি।'


রেজাল্ট প্রকাশ হওয়ার পর 'আল ইসরা মাদরাসা'র সম্মানিত অধ্যক্ষ মহোদয় 'মাও মাসুম বিল্লাহ মুহাজির' এক সংক্ষিপ্ত আলোচনায় সাংবাদিকদের বলেন, 'আলহামদুলিল্লাহ, 'আল ইসরা মাদরাসা'র আজকের এ রেজাল্ট থেকে এ কথা প্রমাণিত হয় যে, 'ইসরা' শুধু অবকাঠামো দিক থেকে নয় বরং পড়াশুনার দিক থেকেও ধারাবাহিকভাবে ঈর্ষণীয় ফলাফল অর্জন করে আসছে। যা লালমাই উপজেলা ও 'ইসরা'কে দেশের শীর্ষস্থানে নিয়ে গেছে। আমাদের এ অর্জন সবার সহযোগিতা ও দোয়ার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে চলবে ইনশাআল্লাহ। আজকের এ অর্জনে আমরা আনন্দিত। আমাদের উস্তাদগন হাড়ভাঙা পরিশ্রমের মাধ্যমে দিনরাত বাচ্চাদের পিছনে সময় দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা শিক্ষকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আপনাদের সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমেই আজকের এ সফলতা; আল্লাহ তায়া’লা আপনাদের এ মেহনতকে কবুল করুন আমিন।


হিফজুল কুরআনের প্রধান হাফেজ ইসমাইল হোসেন শামিম সাহেব খুশির সহিত জানান, আমরা আজকের এ রেজাল্ট পেয়ে অত্যন্ত আনন্দিত। 'আল ইসরা' সামনে আরো ভালো করবে এবং অবশ্যই আমরা আমাদের মেহনতকে আল্লাহর জন্য বৃদ্ধি করবো। তাছাড়াও মাদরাসার অন্যান্য শিক্ষকগনও খুশি প্রকাশ করেন এবং সামনে প্রতিষ্ঠানকে আরো ভালো কিছু উপহার জন্য দেওয়ার প্রত্যয় গ্রহণ করেন।

আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩৭ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৩৯ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে



মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৩৯ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে



ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৫৬৬ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে