নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দূর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোণা রেল যোগাযোগ স্বাভাবিক হলো

দূর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোণা রেল যোগাযোগ স্বাভাবিক হলো


ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হওয়ার ঘটনায় আড়াই ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।

সোমবার বেলা দেড়টার দিকে সদরের শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনে রেলক্রসিং এ দুর্ঘটনার কারণ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ের সহকারী প্রকৌশলী আকরাম আলী বলেন, “দুর্ঘটনার আড়াই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোণা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

“এটি একটি অরক্ষিত রেলক্রসিং।তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”

এদিকে সোমবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নিহত চারজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

পুলিশ জানায়, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনে একটি অরক্ষিত রেলক্রসিং এ বালুবোঝাই ট্রাকটি ওঠার পরপরই বিকল হয়ে যায়। এ সময় ট্রাকটিকে ট্রেন ধাক্কা দেয় এবং চারজন নিহত হন।

দুর্ঘটনার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব, ময়মনসিংহ-জারিয়া ও ময়মনসিংহ-নেত্রকোণার পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনায় পড়া ট্রেনের যাত্রী নাঈমুল হাসান বলেন, “দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জ চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে গেট ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে ট্রেন লাইনে উঠে পড়ে।

“এ সময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় তিনশ মিটার ট্রাকটিকে টেনে সামনে এগিয়ে থেমে যায়। এতে কয়েকজন নিহত হয়।”

জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, “অরক্ষিত রেলক্রসিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“লেভেলক্রসিং কেনো অরক্ষিত রয়েছে, সে বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।“

Tag
আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩৭ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৩৯ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে



মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৪০ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে



ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৫৬৭ দিন ৩ ঘন্টা ৬ মিনিট আগে