নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নেত্রকোনায় পাঁচ আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা


নেত্রকোনায় পাঁচটি সংসদীয় আসনে আওয়ামী লীগ ও অন্যান্য দলের ৩৭ প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে তাঁরা এ মনোনয়নপত্র জমা দেন। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাক আহমেদ রুহী, জাতীয় পার্টির গোলাম রব্বানী, জাকের পার্টির ছামের উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের আহমদ শফি, স্বতন্ত্র হিসেবে জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা, আফতাব উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জাতীয় পার্টির মোছা. রহিমা আক্তার, জাকের পার্টির মানিক চন্দ্র সরকার, পিপলস পার্টির মো. আমজাদ হোসেন ঠাকুর, ইসলামী ঐক্যজোটের মো. ইলিয়াস, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের এ বি এম রফিকুল হক তালুকদার, বাংলাদেশ কংগ্রেসের আজহারুল ইসলাম খান, স্বতন্ত্র সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, সুব্রত চন্দ্র সরকার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিল, জাতীয় পার্টির জসীম উদ্দিন ভুঁইয়া, জাকের পার্টির মো. সুরুজ আলী, পিপুলস পার্টির মো. আসাদুজ্জামান খান, ইসলামী ঐক্যজোটের মো. এহতেসাম সারওয়ার, তৃণমূল বিএনপির মিজানুর রহমান খান, কৃষক শ্রমিক লীগের প্রার্থী রিগ্যান আহমেদ, স্বতন্ত্র সাবেক সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু, সাবেক সংসদ সদস্য মনজুর কাদের কৌরাইশী, মো. আব্দুল মতিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে আওয়ামী লীগের সাজ্জাদুল হাসান, জাতীয় পার্টির অ্যাডভোকেট লিয়াকত আলী খান, জাসদের মো. মুশফিকুর রহমান, স্বতন্ত্র শফি আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগের আহমদ হোসেন জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান আজাদ, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মো. শামীম মিয়া, তৃণমূল বিএনপির আব্দুল ওয়াহহাব হামিদী, স্বতন্ত্র মো. আনোয়ার হোসেন, মো. মিজবাহুজ্জামান, মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল শুক্রবার ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর বাছাই, আপিল দায়ের ৫ থেকে ৯ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩৭ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৩৯ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে



মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৪০ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে



ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৫৬৭ দিন ৩ ঘন্টা ৬ মিনিট আগে