নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দুর্গাপুরে বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার

দুর্গাপুরে বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে গ্রেপ্তারকৃতদের জবানবন্দি শেষে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ময়মনসিংহ থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, দুর্গাপুর থানায় বিভিন্ন সময়ে দায়ের হওয়া তিনটি নাশকতা এবং বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম (৪৬), কুল্লাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দিলোয়ার হোসেন (২৪), বিএনপিকর্মী আব্দুল বারেক (৪০), নজরুল ইসলাম (৩৫), আবু সাইদ (৩২), মো. আবুল হান্নান (৪৭), ফজলুল হক সাব্বির (২৬), ইলিয়াস আহমেদ (২৮), মো. সোহাগ মিয়া (২৪), মো. সাইফ উদ্দিন (২৩)।

দুর্গাপুর উপজেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক হাজী মো. জামাল উদ্দীন মাস্টার সাংবাদিকদের জানান, ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য আমাদের নেতাকর্মীরা ঢাকা যাচ্ছিলেন। ওই সময় পুলিশ বাহিনী দিয়ে ময়মনসিংহ এলাকা থেকে ১০ জন এবং কমলাপুর রেলস্টেশন থেকে একজনকে আটক করা হয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।

সেইসঙ্গে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানায় দায়ের করা নাশকতা ও বিস্ফোরক মামলার আসামিদের ময়মনসিংহ ব্রিজ এলাকা থেকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩৭ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৩৯ দিন ১৫ ঘন্টা ৯ মিনিট আগে



মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৪০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে



ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৫৬৭ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে