নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দুর্গাপুরে বন্য হাতির পায়ের নিচে এক যুবক


নেত্রকোনার দুর্গাপুরে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ত্রিশ বছর বয়সী এক অজ্ঞাত যুবক আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার সীমান্তবর্তী মনতলা জিরো পয়েন্ট এলাকায় গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বিজিবি সদস্যরা। পরে স্থানীয় ইউপি সদস্যকে জানালে তাদের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন গ্রাম পুলিশের সদস্যরা। অজ্ঞাত ওইযুবক কথা বলতে না পারায় নাম বা পরিচয় কোন কিছুই জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়,সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে তিনজন গ্রাম পুলিশের সদস্য হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় একজন যুবকে হাসপাতালের জরুরী বিভাগে রেখে চলে যায়। এরপর কয়েক ঘন্টা অতিবাহিত হলেও তার কোন খোঁজ নেইনি কেউ। ওই যুবক কথা বলতে না পারায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রায় তিন ঘন্টা এভাবেই জরুরী বিভাগের বিছানায় পড়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল ওই যুবক। এদিকে খবর পেয়ে হাসপাতালে ওই যুবককে দেখতে যায় স্থানীয় পরিবেশ ও বন্য প্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। পরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানালে উপজেলা নির্বাহী অফিসার আহত ওই যুবকের চিকিৎসার জন্য সমাজসেবাকে নির্দেশনা দেন। পরে দুপুর দেড়টায় প্রশাসন,চিকিৎসক, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়।

৩১ বিজিবি বিজয়পুর ক্যাম্পের সুবেদার নূর মোহাম্মদ জানান,বুধবার ভোরে কুল্লাগড়া ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমান্তের ১১৫১ মেন পিলারের ৪ঝ সাব পিলারের কাছাকাছি বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে মনতলা গ্রামে হাতির পায়ে পিষ্ট গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত যুবককে উদ্ধার করে বিজিবির একটি টহল দল। পরে ওই যুবকে উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যর মাধ্যমে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স জানান, আমরা বিষয়টি জানার পর স্থানীয় সমাজ সেবার মাধ্যমে আহত অজ্ঞাত ওই যুবকের চিকিৎসা সেবা শুরু করেছি। ইতিমধ্যে তার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই যুবকের সার্বিক চিকিৎসায় সহযোগিতা করবেন উপজেলা ও জেলা সমাজসেবা কার্যালয়।

আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩৭ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৩৯ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে



মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৪০ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে



ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৫৬৭ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে