নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

এনআইডি কার্ড অনুযায়ী বাবার আগেই জন্ম ছেলের।

এনআইডি কার্ড অনুযায়ী বাবার আগেই জন্ম ছেলের।

শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনায় বয়স নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ছেলেকে।

বয়সের এই পার্থক্যের ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায়।

ভুক্তভোগী ওই ছেলের নাম মো. আব্দুল রশিদ। বাবার নাম আব্দুল আজিজ।

বাবা-ছেলের জাতীয় পরিচয়পত্রের তথ্য বলছে, বাবা আব্দুল আজিজের জন্ম তারিখ ১৯৭২ সালের ৪ জুলাই। আর ছেলে আব্দুল রশিদের জন্ম তারিখ ১৯১৯ সালের ৩ মে।

সে হিসেবে বাবার বর্তমান বয়স ৫১ বছর ৩ মাস ১৮ দিন আর ছেলের বয়স ১০৪ বছর ৫ মাস ১৮ দিন। অর্থাৎ বাবার চেয়ে ছেলে ৫৩ বছর ২ মাসের বড়।  

এদিকে শুধু বয়সই নয়। জাতীয় পরিচয়পত্রে ছেলের নাম ভুল লিপিবদ্ধ করা হয়েছে। যেখানে (আব্দুল রশিদ) হওয়ার কথা সেখানে দেওয়া হয়েছে আবুল রশিদ।

ভুক্তভোগী ছেলে আব্দুল রশিদ জানান, ঘর বানানোর জন্য তিনি একটি সমিতি থেকে ঋণ তুলতে গেলে আইডি কার্ডে (জাতীয় পরিচয়পত্র) এই বয়সের সমস্যা ধরা পড়ে। বয়স বেশি ধরা পড়ায় ওই সমিতি তাকে ঋণ দেয়নি।  

আব্দুল রশিদ বলেন, লেখাপড়া করিনি, তাই তেমন কিছুই বুঝি না। জাতীয় পরিচয়পত্রে এতো বেশি বয়স দেওয়া আছে বুঝিনি। আমার বয়স বর্তমানে ৩৫ বছর। আমার আইডি কার্ড ঠিক (সংশোধন) করতে গত দেড়-দুই মাস আগে নির্বাচন অফিসে গেছিলাম। পরে বয়স ঠিক করতে আবেদন করে কিছু টাকা খরচ হইবো বলছিল। তারপর তাদের আমি বলছি গরিব মানুষ দিন আনি দিন খাই। এহন টাকা নাই। পরে টাকা ম্যানেজ করে আপনাদের কাছে আইয়াম নে।

বাবা আব্দুল আজিজ বলেন, আমার ছেলের আইডি কার্ড দিয়ে অনেক কাজই করতে পারতাছে না। এইটা ঠিক হওয়া দরকার।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল বলেন, জাতীয় পরিচয়পত্রে বয়স ভুল যাদের রয়েছে তারা আবেদন করলে সঙ্গে সঙ্গে সংশোধনের উদ্যোগ নেই আমরা। ওই ব্যক্তি অনলাইনে আবেদন করলে অবশ্যই সংশোধন করে দেওয়া হবে। এমন ভুলের কারণ জানতে চাইলে তিনি বলেন, মূলত ২০০৭ সালে যখন সার্ভারে ভোটার তালিকা করা হয়েছিল তখনি বয়স ভুলের সমস্যাটি হয়েছে

Tag
আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩৭ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৩৯ দিন ১৫ ঘন্টা ৯ মিনিট আগে



মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৪০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে



ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৫৬৭ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে