জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আমি চেইন খুলেই চলাফেরা করি, রঞ্জন কুমার দাস

আমি দোয়ারাবাজারে চেইন খোলেই চলাফেরা করি’ এমন দাম্ভিকতা নিয়ে কথাটি বলেছেন দোয়ারাবাজার ইউনিয়ন উপ সহকারী ভূমি অফিসার রঞ্জন কুমার দাস।


শুধু তাই নয়, তার বিরুদ্ধে অসদাচরণেরও অভিযোগ করেছেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (১১ মে) বিকালে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কিরণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ।


অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ৮ মে সোমবার বিকেল উপজেলা পরিষদের সামনে ৫ জন শিক্ষক ও উপজেলা পরিষদের সিএ সহ ইউনিয়ন ভূমি অফিসারের সাথে সাক্ষাৎ হয়। এসময় একজন শিক্ষক কথা প্রসঙ্গে ইউনিয়ন উপ সহকারী ভূমি অফিসার রঞ্জন কুমার দাসকে চা খাওয়ার জন্য আহ্বান করেন।


প্রতিউত্তরে রঞ্জন কুমার দাস বলেন, ‘চা তো খাওয়াইবেন, কারণ আমি তো আপনাদের শিক্ষক সমিতির জমির দলিল ও নামজারী বাতিল করার প্রস্তাব পাঠিয়েছি। আপনারা দেখবেন আমিও আপনাদের দোয়ারাবাজারে একটা দৃষ্টান্ত রেখে যাব। আপনারা আমার সাথে লাগালাগি করে কোন লাভ নাই। আমি তাহিরপুর থাকাবস্থায় এমপি মোয়াজ্জেম হোসেন রতনের সাথে খেলে এসেছি। আমার সাথে টক্কর দিয়া পারেনাই, আপনারা কি করবেন।আমি দোয়ারাবাজারে সব সময় চেইন খোলেই চলাফেরা করি।’


শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কিরণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ বলেন, ”আমরা ৪ জন শিক্ষক ও উপজেলা পরিষদের সিএ সহ একসাথে দাঁড়িয়ে কথা বলছিলাম। এসময় মোটরসাইকেল থেকে নেমেই ভূমি অফিসার রঞ্জন কুমার দাস বলেন, ‘সব মাস্টার হকলতে কিতা করতিরা।’ আমি প্রতি উত্তরে বললাম- ‘দাদা কিছু না, আমরা আসছিলাম অফিসে আমাদের কিছু কাজ ছিল।’ এসব কথাবার্তার এক পর্যায়ে তিনি এতটাই চ্যালেঞ্জ করে বসেন। যা কোন সময় উনার কাছ থেকে আশা করিনি। তিনি নাকি তাহিরপুর উপজেলায় থাকাকালীন এমপি রতন সাহেবও উনার সাথে টক্কর দিয়ে পারেনি, আমরাও কিছু করতে পারবো না। উনি দোয়ারাবাজারে সবসময় চেইন খোলেই চলাফেরা করেন। কিছু করার মত লোক উনার চোখে পড়ে না। আমরা এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা এর সঠিক বিচার চাই।”


এ ব্যাপারে জানতে চাইলে ইউনিয়ন উপ সহকারী ভূমি অফিসার রঞ্জন কুমার দাস বলেন, ‘শিক্ষক সমিতির জমির দলিল সঠিক নয়। তাদের জমির দলিল বাতিল করার জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। চেইন খোলে চলার বিষয়টি সঠিক নয়। আমি এভাবে কথাটা বলিনি।’


রঞ্জন কুমার দাস বলেন, ‘আমার অজান্তে চেইনটা খোলা ছিল। এসময় উপজেলা পরিষদের সিএ সফিকুর রহমান আমাকে বলতেছেন আমার পেন্টের চেইন খোলা। আমি ঐ সময় ডং করে কথাটা বলেছি যে প্রায় সময় আমার ভুলে চেইন খোলাই থাকে। আমি শিক্ষকদের এসব কথা বলিনি।’


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর

দোয়ারাবাজারে যুবকের আত্মহত্যা

৩৯০ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে



দোয়ারাবাজারে যুবকের আত্মহত্যা।

৫০৪ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে



দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্য।

৫৫৮ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে