নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে সড়ক দুর্ঘটনায় নিহত–১

গত শুক্রবার নীলফামারীর ডোমার উপজেলার বক্করের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নওশাদ আলম পাপ্পু রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (১২ই ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টায় রংপুরের ডক্টর্স কমিউনিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

নিহত নওশাদ আলম পাপ্পু ডোমার উপজেলার পূর্ব ছোটরাউতা বক্করের মোড় এলাকার নাসিম আলমের ১ম পুত্র। তিনি বিদ্যুৎ অফিসের সাবেক কর্মী ছিলেন।

জানা যায়, গত শুক্রবার বেলা ১২টা ২০ মিনিটে ডোমার উপজেলার বক্করের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর তাকে রংপুরের ডক্টর্স কমিউনিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে রাখা হয়। সেখানে গতকাল রাতে তার মৃত্যু ঘটে।

পরিবার সুত্রে জানা যায়, আজ বুধবার (১৩ই ডিসেম্বর) দুপুর ২টায় চিকনমাটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিহত পাপ্পুর জানাজা নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন করা হবে।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে