নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অপহরণের দেড় মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

নীলফামারীর ডোমারে অষ্টম শ্রেণির এক ছাত্রীর অপহরণের দেড় মাস পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি তার। অপহরণকারীরাও রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

মামলা সুত্রে জানা যায়, গত ৪ঠা সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে প্রতিদিনের ন্যায় চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজে যাওয়ার উদ্দেশ্যে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী থানা বাজার এলাকার মোঃ লালু মিয়ার কন্যা লিমু আক্তার লিমা (১৩) রওনা হন। স্কুলের সামনে জনৈক জয়নুল ইসলামের দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত আসিফ ইসলাম (১৯) ও তার আরও ছয়জন সহযোগী জোরপূর্বক অটো চার্জার রিকশা যোগে মেয়েটিকে অপহরণ করে।

অভিযুক্তরা হলেন—ভোগডাবুড়ী ইউনিয়নের গিরিয়ার ডাঙা বিওপির মোঃ তরিকুল ইসলামের পুত্র মোঃ আসিফ ইসলাম (১৯), মৃত ইব্রাহিম আর্মির পুত্র মোঃ তরিকুল ইসলাম (৪৫), কাজীরহাট বোদাপাড়ার মৃত ছলেমান আলীর পুত্র রিমুন ইসলাম (৩৫), নিজ ভোগডাবুড়ী ডাঙাপাড়ার মৃত নুরল হকের পুত্র মোঃ আবুল কালাম (৫০), দোকানীপাড়ার মৃত পানার উদ্দিনের পুত্র আবু হাসান কামরুজ্জামান ডাবলু, গিরিয়ার ডাঙার মোঃ মিলন পারভেজের পুত্র মোঃ ইমন ইসলাম (১৯) ও চিলাহাটি ক্লিনিকপাড়ার আবু তালেবের পুত্র মোঃ রাহি ইসলাম (১৯)।

অনেক খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান পাওয়া না যাওয়ায় ৫ই সেপ্টেম্বর তারিখে স্কুলছাত্রীটির বাবা মোঃ লালু মিয়া ডোমার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানা সুত্রে জানা যায়, মেয়েটির বাবার দায়েরকৃত অভিযোগটি ১৬ই সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৩০ ধারায় ডোমার থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। যার মামলা নং- ১৬ (তারিখ- ১৬/০৯/২০২৩)।

অপহরণের বিষয়ে স্কুলছাত্রীর বাবা মোঃ লালু মিয়া বলেন, আমার মেয়ের নিখোঁজ হওয়ার এতদিন হয়ে গেলেও তাকে খুঁজে পাইনি। এযাবৎ আমার মেয়ে এবং অভিযুক্ত আসামিদের বের করতে পারেনি পুলিশ। আমি দ্রুত আমার মেয়ের সন্ধান চাই এবং এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার চাই।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও ডোমার থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মশিউর রহমান জানান, অপহরণকৃত স্কুলছাত্রীর খোঁজ পাওয়া যায়নি এখনো। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মেয়েটিকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলায় উল্লিখিত ৭ আসামির মধ্যে তিনজন উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

এবিষয়ে ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু বলেন, ‘আমি এই ঘটনায় বহু পদক্ষেপ নিয়েছি। এব্যাপারে দুই পক্ষের সাথে সমঝোতায় বসার পরদিন থেকে ছেলে ও ছেলের পরিবারের সবার ফোন বন্ধ থাকায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি।’

এব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, এ ঘটনায় ডোমার থানায় একটি মামলা রুজু হয়েছে। যা তদন্তাধীন রয়েছে।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে